News Flash

  • Home
  • প্রধান খবর
  • একঘন্টার ব্যবধানে ৪-বার ভূমিকম্পে জয়পুরে; কাঁপল ঘর-বাড়ি, আতঙ্ক মরুরাজ্যে
Image

একঘন্টার ব্যবধানে ৪-বার ভূমিকম্পে জয়পুরে; কাঁপল ঘর-বাড়ি, আতঙ্ক মরুরাজ্যে

জয়পুর, ২১ জুলাই (হি.স.): একঘন্টার ব্যবধানে ৪-বার ভূমিকম্পে কেঁপে উঠল রাজস্থানের রাজধানী জয়পুর। শুক্রবার ভোর ৪.০৯ মিনিট নাগাদ প্রথমে ৪.৪ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় জয়পুরে, এরপর ৪.২২ মিনিট নাগাদ ৩.১ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়, কিছু সময়ের মধ্যেই ৪.২৫ মিনিট নাগাদ ৩.৪ এবং ৪.৩১ মিনিট নাগাদ ২.৫ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় রাজস্থানের জয়পুরে।

উপর্যুপরি ভূমিকম্পে কেঁপে ওঠে ঘর-বাড়ি, সেই সময় মানুষজন ঘুমিয়ে ছিলেন। কম্পন টের পাওয়া মাত্রই জয়পুরের মানুষজন আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসেন। জয়পুরের বাসিন্দারা জানিয়েছেন, ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশিই ছিল। সৌভাগ্যবশত ভূমিকম্পে হতাহতের ও বড়সড় কোনও ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি।

Releated Posts

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top