News Flash

  • Home
  • দেশ
  • মণিপুরের ঘটনা যে কোনও ভদ্র সমাজের জন্য লজ্জাজনক, আইন পূর্ণ শক্তি দিয়ে কাজ করবে : প্রধানমন্ত্রী
Image

মণিপুরের ঘটনা যে কোনও ভদ্র সমাজের জন্য লজ্জাজনক, আইন পূর্ণ শক্তি দিয়ে কাজ করবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): মণিপুরের ঘটনা যে কোনও ভদ্র সমাজের জন্য লজ্জাজনক; আমার হৃদয় ব্যথিত ও রাগে পরিপূর্ণ। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, আইন পূর্ণ শক্তি দিয়ে কাজ করবে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। বাদল শুরু হওয়ার প্রাক্কালে এদিন সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী মোদী। তিনি মণিপুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “আমি যন্ত্রণা ও রাগে ভরা। মণিপুরের ঘটনা সমাজে লজ্জা বয়ে আনে।”

মণিপুরে দুই মহিলাকে প্রকাশ্যে নগ্ন করার ঘটনায় প্রধানমন্ত্রী বলেছেন, “মণিপুরের ঘটনা যে কোনও ভদ্র সমাজের জন্য লজ্জাজনক; আমার হৃদয় ব্যথিত ও রাগে পরিপূর্ণ। মণিপুরের মেয়েদের সঙ্গে যা হয়েছে তা কখনও ক্ষমা করা যাবে না, দোষীদের ছাড় দেওয়া হবে না। আইন পূর্ণ শক্তি দিয়ে কাজ করবে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “মণিপুরের ঘটনা ১৪০ কোটি ভারতীয়কে লজ্জায় ফেলেছে। আমি ভারতের জনগণকে আশ্বস্ত করতে চাই, অভিযুক্তদের রেহাই দেওয়া হবে না।”

Releated Posts

২০১৭ সালের আগে ছাত্রদের বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ: যোগী

লখনউ, ৩ অক্টোবর (আইএএনএস): ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে বৃত্তি বণ্টনে অনিয়মের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি,…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধীদের প্রতিবাদ, কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদকে ঘিরে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে তীব্র…

ByByNews Desk Oct 3, 2026

পাঞ্জাব কংগ্রেসের নতুন সভাপতি পারগট সিং, নেতৃত্বকে ধন্যবাদ

চণ্ডীগড়, ৩ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক ও অলিম্পিয়ান পারগট সিংকে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি…

ByByNews Desk Oct 3, 2026

উত্তরপ্রদেশ কংগ্রেসের নতুন সভানেত্রী আরাধনা মিশ্র মোনা, ২০২৭-এ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভানেত্রী আরাধনা মিশ্র মোনা শনিবার দলের শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top