News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মুখ্যমন্ত্রী বীরেনকে হয় পদত্যাগ, নয়তো বরখাস্তের দাবি মণিপুরের সাংসদ আর লরহোর
Image

মুখ্যমন্ত্রী বীরেনকে হয় পদত্যাগ, নয়তো বরখাস্তের দাবি মণিপুরের সাংসদ আর লরহোর


– ‘মণিপুরে মহিলাদের নৃশংস যৌন সহিংসতার দায় মুখ্যমন্ত্রীর নেওয়া উচিত’

ইমফল, ২০ জুলাই (হি.স.) : ‘মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিন, নইলে বরখাস্ত করা হোক।’ মণিপুরে দলবদ্ধ ধৰ্ষণ ও দুই ভুক্তভোগীকে নগ্ন করে রাজপথে প্যারেড করানোর ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিঙের প্রশাসন চালাতে ব্যর্থতার অভিযোগ তুলে এই দাবি করেছেন আউটার মণিপুরের সাংসদ আর লোরহো এস ফোজ।
আজ বৃহস্পতিবার এক কড়া বিবৃতিতে সাংসদ আর লোরহো এস ফোজ বলেছেন, রাজ্য পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ মুখ্যমন্ত্রী বীরেন সিং। রাজ্যে মহিলাদের ওপর যে নৃশংস যৌন সহিংসতা সংগঠিত হয়েছে, তাঁর দায় মুখ্যমন্ত্রীর নেওয়া উচিত। এছাড়া মণিপুরে চলমান সহিংসতা বন্ধেও তিনি ব্যর্থতার নিদর্শন রেখেছেন। কেবল তা-ই নয়, তিনি রাজ্যবাসীর আস্থা ও বিশ্বাসযোগ্যতাও হারিয়েছেন। তাই নারী নির্যাতন সহ গোটা প্রশাসন পরিচালনায় ব্যর্থতার জন্য নৈতিকভাবে তাঁর পদত্যাগ করা উচিত, নয়-তো তাঁকে বরখাস্ত করা হোক, বিবৃতিতে বলেছেন সাংসদ ফোজ।
বিবৃতিতে আউটার মণিপুরের সাংসদ আর লোরহো এস ফোজ আরও বলেছেন, রাজ্যে সৃষ্ট সহিংস পরিস্থিতির শুরু থেকেই জড়িত ছিলেন বীরেন সিং। তিনি অবিলম্বে পরিস্থিতি মোকাবিলা জন্য জরুরি-ভিত্তিতে পদক্ষেপ নিতে সরাসরি কেন্দ্ৰের হস্তক্ষেপ চেয়েছেন। বলম্ব হলে সহিংসতার ধারাবাহিকতা চলতে থাকবে, উদ্বেগ প্রকাশ করে বলেন সাংসদ। বিবৃতিতে কোনও বিশেষ সম্প্রদায়কে দোষারোপ করা থেকে বিরত থাকতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি। বলেন, জনগণের আবেগ ও ক্ষোভ সামলাতে দৃঢ় এবং কার্যকর শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী বা তাঁর সরকারের ভূমিকা সন্তোষজনক নয়, হতাশা ব্যক্ত করে বলেছেন আউটার মণিপুরের সাংসদ আর লোরহো এস ফোজ।

Releated Posts

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top