News Flash

  • Home
  • দেশ
  • কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কাঙ্খিত বৃষ্টি অধরাই, বিশেষ হেরফেরও হচ্ছে না তাপমাত্রায়
Image

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কাঙ্খিত বৃষ্টি অধরাই, বিশেষ হেরফেরও হচ্ছে না তাপমাত্রায়

কলকাতা, ১৮ জুলাই (হি.স.): উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি নেই, আগামী পাঁচ দিন ভারী বৃষ্টি না হলেও সমস্যা নেই উত্তরের। কিন্তু দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস মোটেই স্বস্তির নয়, আগামী পাঁচদিন দক্ষিণ থেকে উত্তরবঙ্গ—কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি মিটবে না।

ধান চাষের জন্য প্রয়োজনীয় যে পরিমাণ বৃষ্টি দরকার, তার দেখা নেই দক্ষিণবঙ্গে। ফলে সমস্যায় পড়বেন চাষীরা। তাপমাত্রার যেমন হেরফের হবে না, তেমনই আর্দ্রতাও একই থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা। ২০ ও ২১ জুলাই উত্তরবঙ্গে বৃষ্টি একটু বাড়তে পারে, আবার দক্ষিণবঙ্গে ২১ জুলাই বৃষ্টি বাড়তে পারে, সেই বৃষ্টি মোটেও ভারী হবে না। দক্ষিণবঙ্গে থেকেই যাবে বৃষ্টির ঘাটতি। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

Releated Posts

‘মেক ইন ইন্ডিয়া’র নামে স্বৈরতন্ত্র তৈরি হলে তা কবর দেব: মুম্বইয়ের সভায় উদ্ধব ঠাকরে

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রবিবার মুম্বইয়ের…

ByByNews Desk Oct 4, 2026

এসআইআর নিয়ে মুম্বইয়ে গর্জন মিছিল, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব রাজ ঠাকরে-উদ্ধব

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকা সংশোধন এবং বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে রবিবার মুম্বইয়ে…

ByByNews Desk Oct 4, 2026

পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় শোকপ্রকাশ যোগী আদিত্যনাথের, নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Oct 4, 2026

ব্যক্তিগত দলের জয় নয়, গুরুত্বপূর্ণ ইন্ডিয়া জোটের জয়: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ব্যক্তিগত কোনও দলের কত আসন জিতল, তার চেয়ে ইন্ডিয়া জোটের জয়ই বেশি গুরুত্বপূর্ণ বলে…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top