News Flash

  • Home
  • দেশ
  • বেঙ্গালুরুর বৈঠক ফলপ্রসূ, মনে করেন মমতা
Image

বেঙ্গালুরুর বৈঠক ফলপ্রসূ, মনে করেন মমতা

বেঙ্গালুরু, ১৮ জুলাই (হি স)। “বেঙ্গালুরুর বিরোধী বৈঠক ফলপ্রসূ“। মঙ্গলবার ছিল বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকের দ্বিতীয় দিন। সেখানে তিনি এই মন্তব্য করেন সাংবাদিকদের কাছে।

তিনি জানিয়েছেন, “জোটের বৈঠক ভাল হয়েছে। গঠনমূলক হয়েছে।” তাঁর সেই বার্তা আবার টুইট করেছে কংগ্রেস। বৈঠকে হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব-সহ বিরোধী দলের তাবড়-তাবড় নেতারা। হাজির ছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেরা।

বৈঠক শেষে বেরিয়ে তৃণমূল নেত্রী জানিয়েছেন, “এটা ভাল, ফলপ্রসূ বৈঠক। গঠনমূলক সিদ্ধান্ত নেওয়া হবে।” তিনি আশাবাদী, “আজকে যা আলোচনা হয়েছে, তাতে দেশের মানুষ জন্য ভাল হবে।” একই সুর বিরোধী বৈঠকে অংশ নেওয়া অন্যান্য নেতা-নেত্রীদের গলাতেও।

এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমী পার্টির নেতা বৈঠক থেকে বেরিয়ে বিজেপি তথা নরেন্দ্র মোদীকে তুলোধোনা করেছেন। তাঁর কথায়, “নরেন্দ্র মোদী ১০ বছর সুযোগ পেয়েছেন। কিন্তু প্রতিটি ক্ষেত্রে তিনি সম্পূর্ণ ব্যর্থ। মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়েছেন। মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে। অর্থনীতি ধুঁকছে। বেকারত্ব বেড়েছে।”

সব মিলিয়ে এদিন বিরোধী বৈঠকে প্রায় সবদলই ঐক্যমত পোষণ করেছেন বলে সূত্রের খবর। মূলত ন্যূনতম সাধারণ কর্মসূচি নিয়ে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর।

Releated Posts

অখিলেশ যাদবের রাম মন্দিরে যাওয়া উচিত, রামের আশীর্বাদ নেওয়া উচিত: ভূপেন্দ্র সিং চৌধুরী

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের অবশ্যই অযোধ্যায় গিয়ে রাম মন্দিরে প্রার্থনা করা এবং ভগবান…

ByByNews Desk Oct 4, 2026

‘মেক ইন ইন্ডিয়া’র নামে স্বৈরতন্ত্র তৈরি হলে তা কবর দেব: মুম্বইয়ের সভায় উদ্ধব ঠাকরে

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রবিবার মুম্বইয়ের…

ByByNews Desk Oct 4, 2026

এসআইআর নিয়ে মুম্বইয়ে গর্জন মিছিল, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব রাজ ঠাকরে-উদ্ধব

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকা সংশোধন এবং বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে রবিবার মুম্বইয়ে…

ByByNews Desk Oct 4, 2026

পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় শোকপ্রকাশ যোগী আদিত্যনাথের, নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top