News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরাখণ্ড ও হিমাচলে ফের ভারী বর্ষণের পূর্বাভাস, সতর্কতা ওডিশা ও মধ্যপ্রদেশেও
Image

উত্তরাখণ্ড ও হিমাচলে ফের ভারী বর্ষণের পূর্বাভাস, সতর্কতা ওডিশা ও মধ্যপ্রদেশেও

নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): বৃষ্টি-দুর্যোগে এমনিতেই বিপর্যস্ত উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ। এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি এই দুই পাহাড়ি রাজ্য। এরইমধ্যে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে ফের ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের পাশাপাশি ওডিশা ও মধ্যপ্রদেশেও রয়েছে বৃষ্টি-দুর্যোগের শঙ্কা!

আইএমডি জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে ‘কমলা সতর্কতা’। ওডিশা ও মধ্যপ্রদেশেও হবে ভারী বৃষ্টি। হিমাচল প্রদেশের চাম্বা, কাংড়া, সিরমাউর, শিমলা এবং কুল্লু জেলায় ফের বন্যা পরিস্থিতির আশঙ্কা করছে আইএমডি। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, সক্রিয় বর্ষার অবস্থান আগামী ৪ দিন মধ্য ও পার্শ্ববর্তী পূর্ব ভারতে বিরাজ করার সম্ভাবনা রয়েছে।

Releated Posts

‘নারী কারও সম্পত্তি নন, তাঁরা নিজেদেরই’, ‘মনুস্মৃতি মানসিকতা’ নিয়ে রাহুলের তীব্র আক্রমণ

পুনে, ২২ আগস্ট (আইএএনএস): নারীরাই দেশের সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করে পিতৃতান্ত্রিক সামাজিক কাঠামোর তীব্র সমালোচনা করলেন…

ByBySandeep Biswas Aug 22, 2026

মধ্যপ্রদেশে মদ টেন্ডারে কয়েকটি সংস্থার আধিপত্যের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্তের দাবি কংগ্রেসের

ভোপাল, ২২ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশে মদ বিক্রির টেন্ডারে কয়েকটি নির্দিষ্ট সংস্থার একচেটিয়া প্রভাব রয়েছে বলে অভিযোগ তুলে স্বাধীন…

ByByNews Desk Aug 22, 2026

রাজস্থানের স্কুলের বেহাল দশা নিয়ে জবাবদিহি চায় সিজেপি, রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ খারিজ

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): রাজস্থানের সরকারি স্কুলগুলির পরিকাঠামোর বেহাল দশা নিয়ে সরকারের জবাবদিহি দাবি করল সিজেপি। সংগঠনের মুখপাত্র…

ByByNews Desk Aug 22, 2026

রাহুল গান্ধীর সমালোচনায় বিজেপি, পড়ুয়াদের আন্দোলনে তাঁর ভূমিকার প্রশংসায় তৃণমূলের সৌগত রায়

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে শনিবার বিজেপি নেতারা তীব্র সমালোচনা…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top