News Flash

Image

বাকসায় পুড়িয়ে বিনষ্ট বাজেয়াপ্তকৃত প্ৰায় ৪৭,৮৫,৪০০ টাকার মাদকদ্রব্য

বাকসা (অসম), ১৭ জুলাই (হি.স.) : পুলিশের বেষ্টনীর মধ্যে দাউ দাউ করে জ্বলছে একটি চিতা। না, এই চিতা কোনও মৃত মানবদেহের শেষকৃত্য নয়। চিতায় জ্বলছে জেলার অন্তর্গত বিভিন্ন থানা কর্তৃপক্ষ কর্তৃক বাজেয়াপ্তকৃত প্ৰায় ৪৭,৮৫,৪০০ টাকার মাদকদ্রব্য নিষিদ্ধ গাঁজা, হেরোইন, ইয়াবা ট্যাবলেট, ব্রাউন সুগার, কোকেন, মেথামফেটামাইন প্রভৃতি।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ সোমবার বাকসার মরাপাগলাদিয়া নদীর তীরে ইতোপূর্বে বাজেয়াপ্তকৃত মাদকদ্রব্য নিষিদ্ধ গাঁজা, হেরোইন, ইয়াবা ট্যাবলেট, ব্রাউন সুগার, কোকেন, মেথামফেটামাইন প্রভৃতি ধ্বংস করেছে জেলা পুলিশ।

ড্ৰাগসগুলি পুড়িয়ে ভস্ম করার পর বাকসার পুলিশ সুপার রাজেন সিং জানান, এই জেলায় সাম্প্রতিককালে ড্ৰাগস পাচার ও সেবনকারীর সংখ্যা কমলে, এখনও পুরোপুরি ড্রাগস-মুক্ত হয়নি বাকসা জেলা। বাকসা জেলাকে ড্ৰাগস-মুক্ত করতে জেলা পুলিশ প্ৰশাসন অভিযান অব্যাহত রাখবে, দৃঢ়তার সঙ্গে বলেন এসপি রাজেন সিং।

Releated Posts

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

অসমে ১২৬ কেন্দ্রেই ইভিএম কমিশনিং সম্পূর্ণ, ভোট ৯ এপ্রিল

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের আগে সমস্ত ১২৬টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কমিশনিং প্রক্রিয়া…

ByByNews Desk Apr 5, 2026

শান্তি ফেরানোই অগ্রাধিকার, জিরিবামকে ‘মডেল জেলা’ গড়ার ঘোষণা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৫ এপ্রিল (আইএএনএস): মণিপুরে শান্তি ও সম্প্রীতি পুনরুদ্ধারই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য বলে রবিবার পুনরায় জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Apr 5, 2026

অসমের মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে ঘিরে কংগ্রেসের গুরুতর অভিযোগ, তদন্তের দাবি

অভিজিৎ রায় চৌধুরী  নয়াদিল্লি, ৫ এপ্রিল: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মা-কে ঘিরে…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top