News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভরণপোষণের দাবীতে সন্তানকে নিয়ে স্বামীর বাড়ির সামনে ধর্ণা প্রথমা স্ত্রীর
Image

ভরণপোষণের দাবীতে সন্তানকে নিয়ে স্বামীর বাড়ির সামনে ধর্ণা প্রথমা স্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ ভরণপোষণের দাবিতে স্বামীর বাড়িতে ধর্নায় প্রথমা স্ত্রী সহ সন্তান৷ বিশালগড় বাইদ্যাদীঘি এলাকার রাজীব দাস তার প্রথমা স্ত্রী সহ সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করে৷  শনিবার বেলা ১১:৩০ মিনিটে ভরণপোষণের দাবিতে প্রাথমা স্ত্রী প্রতিমা দাস তার সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে ধর্নায় বসেন৷ প্রথম স্ত্রী সহ সন্তান স্বামীর বাড়িতে ধর্নায় বসার খবর পেয়ে অন্যদিকে বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে যায় স্বামী রাজীব দাস সহ শাশুড়ি গৌরী দাস৷ জানা যায়, পূর্বে প্রতিমা দাসের শরীরে আগুন লাগিয়ে পুরো শরীর জ্বালিয়ে দেওয়ার  অভিযোগ রয়েছে স্বামী রাজিব দাস সহ শাশুড়ি গৌরী দাসের বিরুদ্ধে৷ এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতারিত প্রথম স্ত্রী স্থানীয় মাতববর এবং প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছে৷ ৫ দিন ধরে অভুক্ত মা-ছেলে ! পাশে নেই কেউই বিশালগড় বাইদ্যারদীঘি এলাকায় রাজীব দাস তার প্রথমা স্ত্রী ও সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করে নেয়৷ প্রথমা স্ত্রীর অভিযোগ তার শরীরের প্রায় অর্ধেক অংশ আগুনে পুড়িয়ে দিয়েছিল স্বামী৷ এরপর তিনি মামলা করায় স্বামী বলেছিল ৮ লাখ টাকা দেবে৷ টাকার কথা বলে মহিলাকে দিয়ে মামলা নিস্পতি করিয়ে নেয়৷ কিন্তু টাকা তো দেয়নি, বাড়িতে জায়গাও মেলেনি৷ বরং দ্বিতীয় বিয়ে করে নেয় স্বামী৷ গত ৫দিন আগে ছেলেকে নিয়ে স্বামীর বাড়িতে আসেন প্রথমা স্ত্রী৷ তখন থেকে মা-ছেলে অভুক্ত এবং দ্বারে দ্বারে ঘুরছেন৷ কারণ তারা আসার পর স্বামী, দ্বিতীয় স্ত্রী এবং শাশুড়ি ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়৷

Releated Posts

মুদির দোকানে চুরি, স্কুটি-সহ গ্যাস সিলিন্ডার ও মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৩

আগরতলা, ২৫ আগস্ট: রাধানগর এলাকায় মুদির দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় দ্রুত তদন্তে নেমে তিনজনকে আটক করেছে রামনগর…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

ফের দুই কুখ্যাত চোর গ্রেপ্তার, একাধিক চুরির ঘটনার তদন্তে পুলিশ

আমতলী, ২৫ আগস্ট: আমতলী থানা এলাকায় চুরি রুখতে পুলিশের ধারাবাহিক অভিযানে ফের দুই কুখ্যাত চোরকে গ্রেপ্তার করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

তেলিয়ামুড়ার তথ্য ও সংস্কৃতি দফতরে মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় আধিকারিক

তেলিয়ামুড়া, ২৫ আগস্ট: স্বচ্ছ প্রশাসন এবং কর্মক্ষেত্রে কর্মীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হলেও তেলিয়ামুড়া মহকুমার…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাঙ্গামাটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, ছড়া সংস্কার ও কালভার্ট নির্মাণের দাবি

সোনামুড়া, ২৫ আগস্ট: অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে সোনামুড়ার রাঙ্গামাটিয়া এলাকার বিস্তীর্ণ কৃষিজমি। ফলে বারবার বন্যার জলে ক্ষতিগ্রস্ত…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top