News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্যারেজ ঘরের দরজা খুলে গাড়িতে ব্যাপক ভাঙচুর, কৈলাসহরে উত্তেজনা
Image

গ্যারেজ ঘরের দরজা খুলে গাড়িতে ব্যাপক ভাঙচুর, কৈলাসহরে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ গতকাল গভীর রাতে বৌলাপাশা এলাকায় কে বা কাহারা একটি গাড়ির ঘর ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ১টি গাড়ি ভাঙচুর চালায়৷ জানা যায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রাক্তন কৈলাশহর নগর অধ্যক্ষ শিবাজী সেনগুপ্তের বাড়িতে একটি ঘর ভাড়া নিয়েছিলেন গাড়ি রাখার জন্য রঘুকান্ত মিশ্র৷ অভিযোগ গতকাল গভীর রাতে কে বা কারা সেই গাড়ির ঘরটি ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গাড়িটি ভাঙচুর চালায়৷ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর৷ উল্লেখ্য, কৈলাসহর থানা থেকে ঢিলছুরা দূরত্বে রয়েছে শিবাজী সেনগুপ্তর বাড়ি৷ পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শিবাজী সেনগুপ্ত৷ উক্ত বিষয় নিয়ে শিবাজী সেনগুপ্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এর আগেও  বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল৷ একাধিকবার আক্রান্ত হয়েছেন তিনি৷ পুলিশ এখন পর্যন্ত অভিযুক্তদের আইনের আওতায় আনতে ব্যর্থ৷ তবে কি কারণে গতকাল গভীর রাতে সেই গাড়ির ঘড় ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এভাবে গাড়িটিকে ভাঙচুর চালানো হল এর পেছনে কি কারণ লুকিয়ে রয়েছে তা এখনো জানা যায়নি৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টিএসআর৷  ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুরপরিষদের ভাইস চেয়ারম্যান নিতিশ দে৷ সেই গাড়ির ঘরের ভিতরে প্রচুর পরিমাণে ইটের টুকরো পাওয়া যায়৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে : সুদীপ

আগরতলা, ৩০ এপ্রিল: নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে। আজ বিধানসভায়…

ByByNews Desk Apr 30, 2026

নারী সংরক্ষণ বিল নিয়ে বিধানসভায় সরব জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ৩০ এপ্রিল: সরকার তাড়াহুড়ো করে নারী শক্তি বন্দন বিল পাশ করাতে চাইছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যেই…

ByByNews Desk Apr 30, 2026

বিধানসভা অধিবেশন মুলতবি

আগরতলা, ৩০ এপ্রিল: ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশন আজ শেষ হয়েছে। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া বিধানসভা পরিচালনায় সহযোগিতা…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top