News Flash

  • Home
  • প্রধান খবর
  • বৃষ্টি থামছেই না হিমাচলে; উত্তরাখণ্ডে অবরুদ্ধে হয়ে পড়ল বদ্রীনাথ, যমুনোত্রী সড়ক
Image

বৃষ্টি থামছেই না হিমাচলে; উত্তরাখণ্ডে অবরুদ্ধে হয়ে পড়ল বদ্রীনাথ, যমুনোত্রী সড়ক

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): হিমাচল প্রদেশ-সহ উত্তর ভারতে অতিবর্ষণে বিপর্যস্ত জনজীবন। ভারী বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থান, পঞ্জাব, জম্মু ও কাশ্মীরের মতো উত্তর ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। দুর্যোগে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এই দুর্যোগের মধ্যেও বৃষ্টি থামছেই না পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশে।

শনিবার সকালেও হিমাচল প্রদেশের মান্ডি, মানালি, কুল্লু-সহ রাজ্যের নানা প্রান্তে বৃষ্টি হয়েছে। বৃষ্টির গতিবেগ অবশ্য খুব বেশি ছিল না। হালকা থেকে মাঝারি বৃষ্টিই হয়েছে এদিন। হিমাচল প্রদেশের পূর্ত মন্ত্রী বিক্রমাদিত্য সিং এদিন সকালে কুল্লুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। কাসোল উপত্যকায় আটকে পড়া মানুষজনকে উদ্ধার করা হয়েছে…উপত্যকার অনেক ক্ষতি হয়েছে এবং মুখ্যমন্ত্রী পরিস্থিতি খতিয়ে দেখেছেন।”

এদিকে, বৃষ্টিতে বিপর্যস্ত দেবভূমি উত্তরাখণ্ডও। উত্তরাখণ্ডে এদিন অবরুদ্ধে হয়ে পড়েছে বদ্রীনাথ, যমুনোত্রী সড়ক। পাহাড় থেকে পাথর গড়িয়ে আসার কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় অবরুদ্ধে হয়ে বদ্রীনাথ, যমুনোত্রী সড়ক। দুর্যোগে ইতিমধ্যেই উত্তরাখণ্ডের হরিদ্বারে তিন জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে সাত বছরের এক শিশুও রয়েছে।

Releated Posts

কর্ণাটকে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৬ বন্ধুর, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

বেঙ্গালুরু/কারওয়ার, ৯ জুলাই (আইএএনএস): কর্ণাটকের উত্তর কন্নড় জেলার কারওয়ারের ইয়েল্লাপুরা তালুকের আরাবাইল ঘাট এলাকায় একটি ক্রুজার গাড়ির সঙ্গে…

ByByNews Desk Jul 9, 2026

প্রথম দফাতেই সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সব আসন পূরণ, রাজ্যের শিক্ষাব্যবস্থার উপর আস্থা ফিরছে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ৯ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ যৌথ প্রবেশিকা পরীক্ষা (ডব্লিউবিজেইই)-এর কাউন্সেলিংয়ের প্রথম দফাতেই রাজ্যের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির সমস্ত আসন…

ByByNews Desk Jul 9, 2026

মোদির অস্ট্রেলিয়া সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে, আশাবাদী অস্ট্রেলিয়ার শীর্ষ নেতৃত্ব

মেলবোর্ন, ৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অস্ট্রেলিয়া সফর দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও গভীর করবে…

ByByNews Desk Jul 9, 2026

মার্কিন শুল্ক প্রস্তাবের তীব্র বিরোধিতা ভারতের, ‘আইনি ও বাস্তবভিত্তিক ভিত্তির অভাব’, দাবি নয়াদিল্লির

ওয়াশিংটন, ৮ জুলাই (আইএএনএস) : ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ১২.৫ শতাংশ শুল্ক আরোপের মার্কিন প্রস্তাবের তীব্র বিরোধিতা করল…

ByBySandeep Biswas Jul 8, 2026
Scroll to Top