News Flash

  • Home
  • দিনের খবর
  • ৩৬ ঘন্টায় প্রাণ হারালেন ৫ জন অমরনাথ পুণ্যার্থী, মৃত্যুর সংখ্যা বেড়ে ২৪
Image

৩৬ ঘন্টায় প্রাণ হারালেন ৫ জন অমরনাথ পুণ্যার্থী, মৃত্যুর সংখ্যা বেড়ে ২৪

শ্রীনগর, ১৫ জুলাই (হি.স.): বিগত ৩৬ ঘন্টার মধ্যে প্রাণ হারালেন আরও ৫ জন অমরনাথ তীর্থযাত্রী। এই নিয়ে মাত্র ১৫ দিনে অমরনাথ যাত্রায় মৃত্যু হয়েছে ২৪ জন পুণ্যার্থীর। এই মৃত্যুগুলির বেশিরভাগই উচ্চতার কারণে অসুস্থতায় হয়েছে, অক্সিজেনের অভাব এবং হৃদযন্ত্রের কাজ বন্ধ হয়ে যাওয়ায় মৃত্যু হয়েছে।

প্রশাসন সূত্রের খবর, “বিগত ৩৬ ঘন্টায় পাঁচটি মৃত্যুর মধ্যে চারটি মৃত্যু হয়েছে পহেলগাম রুটে এবং একজন বালতাল রুটে। নিহতদের মধ্যে একজন আইটিবিপি অফিসারও রয়েছেন, যিনি অমরনাথ যাত্রা ডিউটির সময় মারা গিয়েছেন। নিহতরা উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং গুজরাটের বাসিন্দা।”
অমরনাথ পবিত্র গুহা মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৮৮৮ মিটার উপরে অবস্থিত। তীর্থযাত্রীদের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে বিনামূল্যের রান্নাঘরে (ল্যাঙ্গার) সমস্ত জাঙ্ক ফুড নিষিদ্ধ করা হয়েছে। পরোটা, পুরি, মিষ্টি এবং কোল্ড ড্রিঙ্কস সহ সমস্ত হালওয়াই আইটেম নিষিদ্ধ করা হয়েছে। সিগারেট বিক্রিও নিষিদ্ধ রয়েছে।

উল্লেখ্য, বার্ষিক অমরনাথ যাত্রা গত ১ জুলাই থেকে শুরু হয়েছে, সমাপ্তি আগামী ৩১ আগস্ট।

Releated Posts

এসআইআর নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ নিতিন নবীনের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে…

ByByNews Desk Sep 27, 2026

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top