News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফ্রান্সেও এবার ইউপিআই, বিশ্বে জনপ্রিয় হচ্ছে ভারতের এই ডিজিটাল পেমেন্ট সিস্টেম
Image

ফ্রান্সেও এবার ইউপিআই, বিশ্বে জনপ্রিয় হচ্ছে ভারতের এই ডিজিটাল পেমেন্ট সিস্টেম

প্যারিস ও নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.): এবার ফ্রান্সেও ব্যবহার করা যাবে ইউপিআই। ভারতের এই ডিজিটাল পেমেন্ট সিস্টেম জনপ্রিয় হচ্ছে বিশ্বের নানা প্রান্তে। সেই কথা মাথায় রেখে ফ্রান্স সফরে গিয়ে বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতে (ভারতীয় সময় অনুযায়ী) প্যারিসে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে মোদী ঘোষণা করেছেন, ফ্রান্সে ইউপিআই বা ইউনিফাইড পেমেন্টস সিস্টেম ব্যবহার করা যাবে। এই বিষয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি হয়েছে ভারতের।

মোদী জানিয়েছেন, আগামী দিনে ফ্রান্সেও এই ইউপিআইয়ের মাধ্যমে ভারতীয় মুদ্রায় পেমেন্ট করা যাবে। শুরুটা হবে আইফেল টাওয়ার দিয়ে। ফ্রান্সের আগে সংযুক্ত আরব আমিরশাহি, ভুটান, নেপাল এই ইউপিআই সিস্টেমকে গ্রহণ করেছে। মোদী জানান, প্যারিসের আইফেল টাওয়ারে চালু হচ্ছে ফ্রান্সের প্রথম ইউপিআই।…ইউপিআই ব্যবস্থা গ্রহণ করছে ফ্রান্স। আগামী দিনে আইফেল টাওয়ারে তা চালু হবে। এর ফলে সুবিধা পাবেন ভারতীয় পর্যটকেরা।’’

প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তৃতার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও জানিয়েছেন, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ফ্রান্সে মাস্টার্স করা ভারতীয় পড়ুয়াদের ৫ বছরের দীর্ঘমেয়াদী পোস্ট-স্টাডি ভিসা দেওয়া হবে।” এই সিদ্ধান্তের ফলে ফ্রান্স অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা উপকৃত হবেন।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top