News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইন্দ্রনগরে বাংলার মাঠ এলাকায় রাস্তার বেহাল অবস্থা, হেলদোল নেই নিগমের
Image

ইন্দ্রনগরে বাংলার মাঠ এলাকায় রাস্তার বেহাল অবস্থা, হেলদোল নেই নিগমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ আগরতলা পুর নিগম এলাকার বিভিন্ন ওয়ার্ডে রাস্তাঘাট সংস্কারের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হলেও ইন্দ্রনগরে বাংলার মাঠ এলাকায় রাস্তা আজও সংস্কার হয়নি৷ নির্বাচনের আগে স্থানীয় করেটর রাস্তাটি সংস্কারের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ তাতে আশায় বুক বেঁধেছিলেন এলাকাবাসী৷ কিন্তু আশায় গুড়েবালি৷ স্থানীয় কপর্োরেটর এবং বিধায়ক কেউই রাস্তাটির সংস্কারের জন্য কোন ধরনের উদ্যোগ গ্রহণ করছেন না বলে এলাকাবাসীর তরফ থেকে অভিযোগ করা হয়েছে৷ তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী৷ আগরতলা ইন্দ্রনগর বাংলার মাঠ এলাকায় কপর্োরেটের সম্পা সেন সরকার  রাস্তা সংস্কারের জন্য কোন উদ্যোগ গ্রহণ করছেন না বলে গুরুতর অভিযোগ উঠেছে৷ পৌরনিগমের আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত   এই এলাকাটি দীর্ঘদিন ধরেই রাস্তাঘাটের সংস্কারের অভাবে বেহাল অবস্থায়৷একটি কাঁচা রাস্তার বেহাল দশায় প্রায় ১০ থেকে ১২টি পরিবার প্রায় কুড়ি ছর ধরে এই ভোগান্তির শিকার হচ্ছে৷ নির্বাচনের আগে এলাকার কপর্োরেটের কথা দিয়েছিলেন রাস্তার কাজ করে দেবেন৷ কিন্তু নির্বাচনের আগেও রাস্তাটি হয়নি, নির্বাচনের পরেও আজ অনেকদিন কেটে গেল রাস্তাটি হয়নি৷ ক্ষুব্ধ এলাকার মানুষ৷ অভিযোগ এই এলাকার বিধায়কও  এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করছেন না৷ অবিলম্বে বাংলার মাঠ এলাকার রাস্তাটি সংস্কার করার জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷৷ অন্যথআয় তারা বৃহত্তর আন্দোলনে সামিল হতে বাধ্য হবেন বলে হুশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

বিশ্রামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিনটি দোকান

বিশ্রামগঞ্জ, ৯ মে : বিশ্রামগঞ্জ বাজার এলাকায় শনিবার দিনদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে তিনটি…

ByByTaniya Chakraborty May 9, 2026

উত্তর ব্রজপুরে অদ্ভুত কাণ্ড, শৌচালয়ের গর্তে নেমে ধ্যানে যুবক

বিশালগড়, ৯ মে: বিশালগড় থানাধীন উত্তর ব্রজপুর এলাকায় এক যুবকের অস্বাভাবিক আচরণকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty May 9, 2026

পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী গৃহবধূ

আগরতলা, ৯ মে: সাতসকালে এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর ক্যাম্পের মাঠ সংলগ্ন এলাকায়। পারিবারিক অশান্তির…

ByByTaniya Chakraborty May 9, 2026

রাহুলকিশোর রায়ের মৃত্যু ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট, থানায় অভিযোগ বর্নালী গোস্বামীর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ মে :ধর্মনগরের বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি রাহুল কিশোর রায়-এর রহস্যজনক মৃত্যুকে ঘিরে রাজনৈতিক…

ByByTaniya Chakraborty May 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top