News Flash

  • Home
  • দেশ
  • ভোটের রাতে রামপুরহাটে প্রার্থীর স্বামীকে ‘কিডন্যাপ’, তৃণমূলের পতাকা জ্বালিয়ে বিক্ষোভ জনগণের
Image

ভোটের রাতে রামপুরহাটে প্রার্থীর স্বামীকে ‘কিডন্যাপ’, তৃণমূলের পতাকা জ্বালিয়ে বিক্ষোভ জনগণের

বীরভূম, ৯ জুলাই (হি.স.): রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসা অব্যাহত।বীরভূমের রামপুরহাটে ভোট শেষে সিপিএম প্রার্থীর স্বামীকে অপরহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এর প্রতিবাদে শনিবার রাত্রিবেলা জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান ওই প্রার্থীর পরিবার ও এলাকার বাসিন্দারা।

অভিযোগ, রামপুরহাট এক নম্বর ব্লকের দখলবাটি গ্রাম পঞ্চায়েতে এবার লড়ছেন সিপিএম প্রার্থী জাসমিনারা বেগম। তাঁর স্বামী আফসারুল শেখ ছিলেন বুথ এজেন্ট। অভিযোগ, শনিবার ভোট শেষ হয়ে যাওয়ার পর তাঁকে অপরহরণ করেন রামপুরহাটের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ওয়াসিম আলি ভিক্টর ও তাঁর দলের লোকজন। ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় বাম কর্মীরা। উপস্থিত ছিলেন সাধারণ গ্রামবাসীরাও। উত্তেজিত জনতা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। পরে পুলিশ এলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। জ্বালিয়ে দেওয়া হয় তৃণমূলের পতাকা। যদিও, গোটা ঘটনাই অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

এক সিপিএম কর্মী বলেন, “ভোট শেষ হওয়ার পর স্লিপ নেওয়ার জন্য আফসারুল অফিসারদের গাড়িতে ওঠেন। ওই অফিসাররাই বলেছিলেন ওকে গাড়িতে উঠতে। মাঝরাস্তায় গাড়ি আটকে তৃণমূলের গুণ্ডা বাহিনী আমাদের বুথ এজেন্টকে মারধর করে। অপরহণ করে।”

অপর দিকে, আফসারুলের বৌদি জানান, “ওরা অনেক দিন ধরেই অশান্তি করছে। গোটা পাড়ায় হিংসা ছড়াচ্ছে। আজকে আমার দেওরকে তুলে নিয়ে গিয়েছে। আসলে ভোটে হেরে যাবে ওই কারণে এই সব করছে।”

Releated Posts

রাম নবমী হিংসা মামলা: তৃণমূল কাউন্সিলর শাকির আলিকে অন্তর্বর্তী জামিন দিল এনআইএ আদালত

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস): ২০২৩ সালের রাম নবমী শোভাযাত্রা ঘিরে সহিংসতার মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শাকির…

ByBySandeep Biswas Jul 3, 2026

তদন্ত বিলম্বের জন্য এসআইটি গঠিত: রাম মন্দির কেলেঙ্কারি নিয়ে প্রধানমন্ত্রীকে ভেনুগোপালের চিঠিকে সমর্থন বিরোধীদের, সুপ্রিম কোর্ট পর্যবেক্ষিত তদন্তের দাবি

নতুন দিল্লি, ৩ জুলাই (আইএএনএস): অযোধ্যার রাম মন্দিরে অনুদান ও তহবিলের কথিত আর্থিক অনিয়মের তদন্ত নিয়ে নতুন করে…

ByBySandeep Biswas Jul 3, 2026

কেতন আগরওয়াল হত্যা মামলা: অভিযুক্ত সিয়া গয়াল ও চেতন চৌধুরীকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ

পুনে, ৩ জুলাই (আইএএনএস) : পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যা মামলায় অভিযুক্ত তাঁর বাগদত্তা সিয়া গয়াল এবং কথিত…

ByBySandeep Biswas Jul 3, 2026

ভরত তিওয়ারি মৃত্যুকাণ্ড: ‘খুব শীঘ্রই বিচার মিলবে’, পরিবারের সদস্যদের আশ্বাস দিলেন চিরাগ পাসওয়ান

ভোজপুর, ৩ জুলাই (আইএএনএস) : পুলিশি অভিযানে নিহত ছাত্র ও স্থানীয় সমাজকর্মী ভরত তিওয়ারির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার…

ByBySandeep Biswas Jul 3, 2026
Scroll to Top