ভাঙড়ে গুলিবিদ্ধ আইএসএফ কর্মী, ডায়মন্ড হারবারে ‘আক্রান্ত’ সিপিএম

দক্ষিণ ২৪ পরগনা, ৮ জুলাই (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের চকমরিচকে ১৬৪ নং বুথে আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়াল। সংঘর্ষে দু’জন আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি। এলাকায় বোমাবাজির অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী রয়েছে।

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকে বাসুলডাঙা অঞ্চলের ১৭১ এবং ১৭২ বুথে সিপিএম এজেন্টদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এলাকায় উত্তেজনা রয়েছে।