News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কুমারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা প্রাক্তন মুখ্যমন্ত্রীর
Image

কুমারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা প্রাক্তন মুখ্যমন্ত্রীর

আগরতলা,১ জুলাই : কুমারঘাটে উল্টো রথ যাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতদের পরিবারকে নিজের বেতন থেকে পঞ্চাশ হাজার টাকা ও আহতদের ১৫ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে সাংসদ বিপ্লব কুমার দেব। শনিবার কুমারঘাটের দুর্ঘটনা স্থল পরিদর্শন এবং নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে স্বজন হারা পরিবারের সদস্যরা । এই ঘটনায় কোনো সন্তান হারিয়েছে মা, আবার কোনো মা হারিয়েছে তার সন্তানকে। এই দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের বাড়িতেই যান এবং সমবেদনা জানান। 

বিপ্লব কুমার দেব বলেন এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। হৃদয়বান কুমারঘাট অঞ্চলের সাধারণ নাগরিকগন সহ সবাই যথাসাধ্য সহায়তায় এগিয়ে এসেছেন প্রথম থেকেই l স্থানীয় বিধায়ক ভগবান দাশ নিজেও মাইনে থেকে নিহতদের ৫০ হাজার ও আহতদের ১০ হাজার টাকার আর্থিক সহায়তা করছেন l পার্শবর্তী এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাশও চিকিৎসা সহায়তা সহ নানা ভাবে সাহায্যে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন l এই কঠিন সময়ে সবাইকে শোকবিহবল এই পরিবারগুলির পাশে দাঁড়ানোর আবেদন জানান তিনি। পাশাপাশি উন্নত চিকিৎসা থেকে শুরু করে প্রয়োজনীয় অন্যান্য বিষয়েও আগামীদিনে যথাসাধ্য এই পরিবার গুলির পাশে থাকার অঙ্গীকার করলেন বিপ্লব কুমার দেব। পাশাপাশি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং বিদ্যুৎ বিভাগ সহ অন্যান্য প্রদত্ত সহায়তা সম্পর্কেও তিনি অবহিত করেন। এদিন শ্রীদেবের সঙ্গে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এবং প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা l

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top