News Flash

Image

১৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার, ধৃত তিন

আগরতলা, ১ জুলাই (হি.স.) : নেশা মুক্ত ত্রিপুরা গঠনে সাফল্য পেয়েছে আগরতলা জিআরপি। গোপন সূত্রের ভিত্তিতে বাধারঘাট রেল স্টেশনে অভিযান চালিয়ে ১৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে। সাথে বহি:রাজ্যের তিন যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জনৈক রেল পুলিশ।

জনৈক রেল পুলিশ জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর আসে গতকাল রাতে বাধারঘাট রেল স্টেশনে আগরতলা–সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস ট্রেনে চেপে কিছু লোক বহি:রাজ্যে গাঁজা পাচার করবেন। ওই খবরের ভিত্তিতে বাধারঘাট রেলস্টেশনে অভিযান চালিয়ে জিআরপি ১৭ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন তিনি। সাথে বহি:রাজ্যের তিন যুবককে আটক করা হয়েছে।

সাথে তিনি  যোগ করেন , ধৃতরা বিহারের বাসিন্দা নিতীশ কুমার, রিষু কুমার ও গুলসন কুমার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের থেকে জানা গেছে, ওই গাঁজা বিহারে বিক্রি করার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল। তাঁদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top