News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণিপুর : খারাপ আবহাওয়া, মৈরাঙের পরিবর্তে ইমফলে রাত কাটাবেন রাহুল
Image

মণিপুর : খারাপ আবহাওয়া, মৈরাঙের পরিবর্তে ইমফলে রাত কাটাবেন রাহুল

ইমফল, ২৯ জুন (হি.স.) : মৈরাং নয়, ইমফলে রাত কাটাবেন রাহুল গান্ধী। খারাপ আবহাওয়ার জন্য কংগ্রেস নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছেন।
দুদিনের সফরসূচি নিয়ে আজ বৃহস্পতিবার সকালে মণিপুরের ইমফল বিমানবন্দরে অবতরণ করেছিলেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী। বিমানবন্দর থেকে চূড়াচাঁদপুরে যাওয়ার সময় তাঁর কনভয়কে বিষ্ণুপুর থানার সামনে রুখে দিয়েছিলেন জনতা। তার পর তিনি হেলিকপ্টারে চূড়াচাঁদপুরে গিয়েছেন। কড়া নিরাপত্তা বলয়ে অবস্থান করে কথা বলেছেন হিংসায় বাস্তুচ্যুত শরণার্থীদের সঙ্গে।

রাহল গান্ধীর সফর-সঙ্গী মণিপুর প্ৰদেশ কংগ্ৰেস সভাপতি কে মেঘচন্দ্ৰ জানান, রাহুল গান্ধী চূড়াচাঁদ এবং বিষ্ণুপুর জেলায় হিংসাজৰ্জর এলাকা এবং শরণার্থী শিবিরে সহিংসতার শিকার মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। তিনি ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যাবলি শুনেছেন। আজ রাত মৈরাঙে কাটানোর সূচি ছিল রাহুলের। কিন্তু আবহাওয়া প্রতিকূল থাকায় মৈরাঙের সূচি বদল করে ইমফলে করা হয়েছে। আজ রাত তিনি এখানেই কাটাবেন।
মেঘচন্দ্র জানান, আগামীকাল শুক্রবার রাহুল গান্ধী ইমফল উপত্যকার নাগরিক সমাজ ও বিভিন্ন অরাজনৈতিক সংগঠন এবং কুকি জনগোষ্ঠীর সিএসও নেতাদের সঙ্গে দেখা করবেন। সকালে তিনি ইমফল পূর্বে শরণাৰ্থী শিবিরে গিয়ে হিংসার শিকার ভুক্তভোগীদের সঙ্গে দেখা করে কথা বলবেন। হোটেল ইমফলে মেইতেই, মেইতেই-পাংগল এবং নাগা জনগোষ্ঠীয় প্ৰতিনিধিদের সঙ্গে মিলিত হবেন তিনি। এদিন বিকেলে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে ইমফলে প্ৰদেশ কংগ্ৰেসের সদর দফতরে সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করবেন, জানান মণিপুর প্ৰদেশ কংগ্ৰেস সভাপতি কে মেঘচন্দ্ৰ।

Releated Posts

৬২০ কেজিরও বেশি পোস্ত খোল পাচার মামলায় ৬ জনকে ১৫ বছরের কারাদণ্ড, প্রত্যেকের ২ লক্ষ টাকা জরিমানা

জয়পুর, ১৯ জুন (আইএএনএস) : আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ২০২১…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তামিলনাড়ুর আস্থা ভোটে সিবিআই তদন্তের দাবি খারিজ সুপ্রিম কোর্টের, রাষ্ট্রপতি শাসনের আবেদনও নাকচ

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তামিলনাড়ু বিধানসভায় ১৩ মে অনুষ্ঠিত আস্থা ভোটে অনিয়মের অভিযোগে সিবিআই তদন্ত এবং তদন্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাম মন্দির তহবিল তছরুপকাণ্ডে তদন্ত জোরদার, ফের জিজ্ঞাসাবাদ টিন্নু যাদবের

লখনউ, ১৯ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে অনুদানের অর্থ তছরুপের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে উত্তরপ্রদেশ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

নিট পুনঃপরীক্ষার আগে টেলিগ্রাম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল দিল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬-এর পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রামের পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top