দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন : শুক্রবার সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেবেন, এই অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্যও রাখবেন তিনি। এই অনুষ্ঠান থেকেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টার, প্রযুক্তি বিভাগের ভবন এবং বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে নবনির্মিত একাডেমিক ব্লকের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি।

প্রসঙ্গত, ১৯২২ সালের ১ মে প্রতিষ্ঠিত হয়েছিল দিল্লি বিশ্ববিদ্যালয়। বিগত ১০০ বছরে, বিশ্ববিদ্যালয়টি ব্যাপকভাবে প্রসারিত হয়েছে এবং এখন ৮৬টি বিভাগ এবং ৯০টি অধীনস্থ কলেজ রয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে এ পর্যন্ত ৬ লক্ষের বেশি শিক্ষার্থী পাস করেছে।