News Flash

  • Home
  • দিনের খবর
  • কুন্তল ঘোষের চিঠি মামলায় এবার প্রেসিডেন্সি জেলের চিকিৎসককে তলব সিবিআইয়ের
Image

কুন্তল ঘোষের চিঠি মামলায় এবার প্রেসিডেন্সি জেলের চিকিৎসককে তলব সিবিআইয়ের

কলকাতা, ২৪ জুন (হি. স.) : নিয়োগ দুর্নীতিতে এবার প্রেসিডেন্সি জেল হাসপাতালের এক চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই । ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের চিঠি মামলায় এবার প্রেসিডেন্সি জেলের চিকিৎসককে তলব করল সিবিআই। সোমবার কলকাতার নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

সিবিআই সূত্রে খবর, কুন্তলের চিকিৎসা এবং হাসপাতালে সুবিধা পাইয়ে দেওয়া সংক্রান্ত বিষয়ে জানতে চাওয়া হতে পারে তাঁকে। এর আগে কুন্তল দাবি করেছিলেন, অভিষেকের নাম বলার জন্য তাঁকে ‘চাপ’ দিচ্ছে ইডি, সিবিআই। এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠিও দেন তিনি। পুলিশি হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠান কলকাতার হেস্টিংস থানাতেও। এরপর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে জানান, প্রয়োজনে সিবিআই বা ইডি অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এরপর মামলার বেঞ্চ বদল হলেও একই নির্দেশ বহাল রাখেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহাও। এরপর অভিষেককে গত ২০ মে তলব করে সিবিআই। প্রায় সাড়ে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এরপর এই তদন্তে তৃণমূল নেতাকে তলব করে ইডি। কিন্তু তিনি হাজিরা দেননি। চিঠি মামলায় ৯ জুন প্রেসিডেন্সি জেলের সুপারকে তলব করেছিল সিবিআই। এবার তলব করা হল চিকিৎসককে।

উল্লেখ্য, কুন্তল ঘোষ অভিযোগ তুলেছিল, নেতাদের নাম বলানোর জন্য সিবিআই তাঁর উপর চাপ দিচ্ছে। তাঁর উপর শারীরিক অত্যাচার করা হয়েছে বলেও অভিযোগ। সেই নিয়ে হেস্টিংস থানায় অভিযোগ জানিয়েছিলেন কুন্তল। আদালতেও বিষয়টি নিয়ে কথা উঠেছিল। সেই সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে চলছিল মামলার শুনানি।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top