News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখলেন পুর নিগমের ডেপুটি মেয়র
Image

বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখলেন পুর নিগমের ডেপুটি মেয়র


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷  আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের সমসাগুলি খতিয়ে দেখতে ডেপুটি মেয়র মনিকা দাস দত্তের নেতৃত্বে প্রতিনিধিদল বিভিন্ন ওয়ার্ড এলাকা পরিদর্শন অব্যাহত রেখেছেন৷  বৃহস্পতিবারও আগরতলা পৌর নিগমের সাউথ জোনের অন্তর্গত সাতটি ওয়ার্ডের উন্নয়নমূলক কাজকর্ম  ঘুরে দেখলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত৷ সাথে ছিলেন সাউথ জনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক মেয়র পারিষদ ,বাপি দাস ,কপর্োরেটর প্রসেনজিৎ লোধ সহ অন্যান্যরা৷এদিন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত জানান ,জরুরী ভিত্তিতে যে কাজগুলি আগে করা দরকার সেই কাজগুলি আগে করা হবে৷এদিন আগরতলা পৌরনিগমের ৪১, ৪২, ৪৮ ,২৬ ২৭,২৮ এবং ৩০ নম্বর ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ গুলি ঘুরে দেখেন তিনি৷  আগরতলা পুর নিগমের অন্যান্য ওয়ার্ড এলাকাগুলোও পরিদর্শন করে বিভিন্ন সমস্যা আর সম্পর্কে খোঁজখবর নেওয়া হবে বলে জানান ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত৷ আগরতলা পুর নিগমের তরফ থেকে এসব সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন৷ পুর নাগরিকদের স্বাচ্ছন্দের জন্যই এ ধরনের প্রয়াস নেওয়া হয়েছে৷

Releated Posts

স্টকিং বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: নারীদের নিরাপত্তা ও সচেতনতা আরও জোরদার করতে জাতীয় মহিলা কমিশন দেশের সব রাজ্য…

ByByReshmi Debnath Jul 30, 2026

কৃষকরাই অন্নদাতা, তাঁদের উন্নয়নেই দেশের অগ্রগতি: কৃষিমন্ত্রী

আগরতলা, ৩০ জুলাই: কৃষকরা যদি কৃষিপণ্য উৎপাদন বন্ধ করে দেন, তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়। কৃষি ব্যবস্থা ভেঙে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার শিক্ষার্থীদের চারদিনের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি

আগরতলা, ৩০ জুলাই : জাতীয় সংহতি, সাংস্কৃতিক সম্প্রীতি এবং যুবসমাজের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যে অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার উদয়পুরস্থিত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

মানবপাচার রোধে সক্ষমতা বৃদ্ধির কর্মশালার আয়োজন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের

আগরতলা, ৩০ জুলাই: সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top