News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মঙ্গলবার করিমগঞ্জের ১৭টি জিপিতে পিএম কিষাণ সুবিধা প্রাপকদের ই-কেওয়াইসি ও এবিপিএস শিবির
Image

মঙ্গলবার করিমগঞ্জের ১৭টি জিপিতে পিএম কিষাণ সুবিধা প্রাপকদের ই-কেওয়াইসি ও এবিপিএস শিবির


করিমগঞ্জ (অসম), ১৫ জুন (হি.স.) : করিমগঞ্জে পিএম কিষাণ সুবিধা প্রাপকদের সংপৃক্তি বা স্যাচুরেশনের উদ্দেশ্যে ই-কেওয়াইসি ও এবিপিএস বা আধার ভিত্তিক পেমেন্ট সিস্টেমের জন্য আগামীকাল ১৬ জুন জেলার ১৭টি গ্রাম পঞ্চায়েত (জিপি)-এ শিবির অনুষ্ঠিত হবে।

ওই দিন বদরপুর ব্লকের এংলার বাজার জিপি অফিস ও দক্ষিণ বদরপুর জিপি অফিসে এই শিবির অনুষ্ঠিত হবে। পাশাপাশি, উত্তর করিমগঞ্জ ব্লকের উত্তর করিমগঞ্জ জিপি অফিস ও পানিঘাট জিপি অফিস, দুল্লভছড়া ব্লকের দুল্লভছড়া, দরগারবন্দ ও পাতিয়ালা জিপি অফিস, লোয়াইরপোয়া ব্লকের ডেঙ্গারবন্দ ও পুতনি জিপি অফিস, পাথারকান্দি ব্লকের কানাইবাজার, কাবাড়িবন্দ ও কলকলিঘাট জিপি অফিসে এই শিবির চলবে।

এছাড়া, শিবির চলবে রামকৃষ্ণনগর ব্লকের হরিনগরস্হিত ও কালিনগর জিপি অফিস, দক্ষিণ করিমগঞ্জ ব্লকের অধীনে ফারমপাশা, সুপ্রাকান্দি ও কৃষ্ণনগর জিপি অফিসে।
আধার প্রমাণকৃত সুবিধাপ্রাপকদের পিএম কিষাণ সুবিধা পাওয়ার জন্য নথিপত্র সহ শিবিরে উপস্থিত থাকতে সংশ্লিষ্ট কৰ্তপক্ষ অনুরোধ জানিয়েছেন।

Releated Posts

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top