News Flash

  • Home
  • দেশ
  • রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে আম পাঠালেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Image

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে আম পাঠালেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার হিসেবে আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদেরও আম উপহার পাঠিয়েছেন।

এ বছর হিমসাগর ও ল্যাংড়ার মতো জনপ্রিয় সুস্বাদু আম উপহার হিসেবে দেওয়া হয়েছে। যা রাজশাহী থেকে সংগ্রহ করা হয়। রাজশাহী অঞ্চলটি উন্নত মানের সুস্বাদু আম উৎপাদনের জন্য বিখ্যাত। নয়াদিল্লিস্থিত বাংলাদেশ হাইকমিশন বিশিষ্ট ব্যক্তিদের অফিসে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের আম পৌঁছে দেন।

এছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, ২৪০টি কার্টনে ১২০০ কেজি আম পাঠানো হয়েছে। আমগুলো গ্রহণ করেন ভারতে নিযুক্ত কলকাতায় বাংলাদেশ দূতাবাসের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (একাউন্ট) কাউসার সারোয়ার। উল্লেখ্য, আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা স্মারক হিসেবে ভারতের বিশিষ্ট ব্যক্তিদের আম উপহার দিয়েছিলেন।

Releated Posts

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top