News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আগরতলায় বৃক্ষরোপণ কর্মসূচি
Image

সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আগরতলায় বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷  সদর জেলা কংগ্রেস ও সেবা দলের উদ্যোগে শনিবার  রাজধানী আগরতলা শহরের নেতাজি কর্নার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়৷  পরিবেশকে ভয়ংকর প্রবণতার হাত থেকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসা খুবই জরুরী৷ দল মতের ঊধর্ে উঠে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে পরিবেশ সুরক্ষায় সকলকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক আসিস কুমার সাহা৷ শনিবার সদর জেলা কংগ্রেস ও সেবা দলের উদ্যোগে আগরতলা শহরের নেতাজি কর্নার এলাকায় বৃক্ষ রোপন অনুষ্ঠানে অংশ নিয়ে  এই আহ্বান জানান আশিস বাবু৷ এদিন নেতাজি কর্নারসহ আশপাশ এলাকায় বৃক্ষ রোপন করা হয়৷ বৃক্ষরোপন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রাক্তন বিধায়ক আসিস কুমার সাহা অভিযোগ করেন আগরতলা স্মার্ট সিটিতে উন্নীত হচ্ছে বলে দাবি করা হলেও নেতাজি কর্নার এলাকায় যে অপরিচ্ছন্ন পরিবেশ গড়ে উঠেছে তা খুবই উদ্বেগ জনক৷ বিদ্যুৎ নিগমের তরফ থেকে নেতাজি মূর্তির পাশে একটি ট্রান্সফরমার বসানো হচ্ছে৷ এর তীব্র প্রতিবাদ জানিয়ে ট্রান্সফরমারটি অন্যত্র স্থানান্তর করার জন্য দাবি জানিয়েছেন প্রাক্তন বিধায়ক কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা৷ এদিন বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি প্লাস্টিক বর্জনের জন্য সকলের প্রতি আহ্বান জানান৷৷

Releated Posts

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top