News Flash

  • Home
  • দেশ
  • আরও শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, দেশের তিন রাজ্যে জারি সতর্কতা
Image

আরও শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, দেশের তিন রাজ্যে জারি সতর্কতা

নয়াদিল্লি, ১০ জুন (হি.স.) : ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আরও শক্তিশালী হয়েছে গত ২৪ ঘণ্টায়। ভূপৃষ্ঠের দিকে তীব্র গতিতে এগিয়ে আসছে। শনিবার মৌসম ভবন জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি অর্জন করবে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই তিন রাজ্যের সতর্কতা জারি করা হয়েছে। উত্তর কেরল, কর্নাটক, গোয়া উপকূলে তাণ্ডব চালাবে সাইক্লোন।

মৌসম ভবন জানিয়েছে, পশ্চিম গোয়া থেকে ৬৯০ কিলোমিটার দূরে রয়েছে এখন ‘বিপর্যয়’। আর মুম্বইয়ের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম মুম্বই থেকে ৬৪০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড়টি রয়েছে। মৌসম ভবন জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৪৫-১৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। ‘বিপর্যয়’-এর কারণে আগেভাগেই দেশের তিন রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। কর্নাটক, গোয়া ও মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং। এই এলাকার ওপর দিয়ে প্রবল বেগে ঝড় বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মৌসম ভবন জানিয়েছে, দেশের পশ্চিম ও দক্ষিণ উপকূলে ঝড়ের প্রভাব বেশি পড়বে। আগামী ৩-৪ দিন সাগরের মধ্যে হাওয়ার গতিবেগ হতে পারে ১৩৫-১৪৫ কিলোমিটার থেকে ১৬০ কিলোমিটার পর্যন্ত। গুজরাতের মৎস্যজীবীদের ১৪ জুন পর্যন্ত আরব সাগরে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, মহারাষ্ট্র, গোয়া এবং গুজরাতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। উত্তর কেরল, কর্নাটক, গোয়া উপকূলে মূলত তাণ্ডব চালাবে সাইক্লোন। এর জেরা আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টি চলবে এইসব জায়গায়।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top