News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া শহরে উন্মত্ত গরুর তান্ডবে, গুরুতর আহত মহিলা
Image

তেলিয়ামুড়া শহরে উন্মত্ত গরুর তান্ডবে, গুরুতর আহত মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ তেলিয়ামুড়া শহরে পাগলা গরুর উন্মত্ত তান্ডব! গরুর আক্রমণে গুরুতর আহত এক মহিলা৷ ঘটনা বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া শহরে৷ ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷  বৃহস্পতিবার রাতে  গোটা তেলিয়ামুড়া শহর জুড়ে একটি গরু আচমকাই উন্মত্ত তান্ডব চালাতে শুরু করে৷ রাস্তাঘাটে থাকা মানুষজনদেরকে তাড়া করতে শুরু করে৷ মুহূর্তেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য৷ গরুর আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শহর এলাকার মানুষজনদের মধ্যে শুরু হয় দৌড়ঝাপ৷ এই পরিস্থিতি চলাকালীন সময় আচমকাই ওই গরুটি এক বৃদ্ধ পথচারী মহিলার উপর আক্রমণ চালায় শান্তিনগর সৎসঙ্গ আশ্রম সংলগ্ণ এলাকায়৷ গরুর আক্রমণে গুরুতর আহত হয় গীতা রানী দেবনাথ নামের(৭০) ওই বৃদ্ধ মহিলা৷ গরুটির আক্রমণে সঙ্গে সঙ্গেই রক্তাক্ত অবস্থায় রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে  আক্রান্ত মহিলা৷ সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং ঘটনার খবর দেয় তেলিয়ামুড়া অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীদের৷ ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গুরুতরা আহত ওই বৃদ্ধ মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে৷ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরীকালীন বিভাগে উনার প্রাথমিক চিকিৎসার পর, তৎক্ষণাৎ উনাকে উন্নত চিকিৎসার জন্য  আগরতলা জিবি হাসপাতালের রেফার করে দেন কর্তব্যরত চিকিৎসক৷অন্যদিকে, শহর এলাকার মানুষজন সম্মিলিতভাবে ওই গরুটিকে তাড়া করে শহর এলাকা থেকে কিছুটা দূরে পাঠিয়ে দেয়৷ কিন্তু এতে করেও স্বস্তির ভাব ফিরে আসেনি মানুষজনদের মধ্যে৷৷

Releated Posts

এক সপ্তাহ ধরে অন্ধকারে বাইল্যামুড়া, বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগে এলাকাবাসী

আগরতলা, ৪ মে: জম্পুইজলা ব্লকের চিকনছড়া ভিলেজের বাইল্যামুড়া এলাকায় প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকায়…

ByByReshmi Debnath May 4, 2026

পরাজয়ের পরও আত্মবিশ্বাস অটুট সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্তের

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে পরাজিত হলেও আত্মবিশ্বাস হারাননি বলে জানালেন সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত। ফলাফল প্রকাশের…

ByByTaniya Chakraborty May 4, 2026

গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে

 সাব্রুম, ৩ মে: সাব্রুমে এক মিষ্টির দোকানের শ্রমিককে নিয়ে মালিকের অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 3, 2026

ধর্মনগর উপনির্বাচনের গণনা ঘিরে কড়া নিরাপত্তা, প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের

ধর্মনগর, ৩ মে: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে ঘিরে চরম তৎপরতা শুরু হয়েছে উত্তর জেলাজুড়ে। আগামীকাল ৪…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top