News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনজাতি কল্যাণ দপ্তরে ডেপুটেশন ট্রাইভেল স্টুডেন্ট ইউনিয়নের
Image

জনজাতি কল্যাণ দপ্তরে ডেপুটেশন ট্রাইভেল স্টুডেন্ট ইউনিয়নের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ শুক্রবার চার দফা দাবি নিয়ে জনজাতি কল্যাণ দপ্তরে এক ডেপুটেশন  প্রদান করে ট্রাইভেল স্টুডেন্ট ইউনিয়ন৷ উপজাতি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে শুক্রবার উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে ট্রাইবেল স্টুডেন্ট ইউনিয়ন৷ সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধিদল এদিন গোর্খা বস্তিতে উপজাতি কল্যাণ দপ্তরের অফিসে গিয়ে অধিকর্তার কাছে দাবি সম্মিলিত ডেপুটেশন ও স্মারকলিপি তুলে দেন৷ ডেপুটেশন প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃবৃন্দ জানান হোস্টেলে অবস্থানরত ছাত্র-ছাত্রীদের খাবারের টাকা সরাসরি ছাত্র-ছাত্রীদের না দিয়ে বিকল্প কোন ব্যবস্থার মাধ্যমে প্রদানের ব্যবস্থা করতে হবে৷ উপজাতি ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ডের টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে৷ ডক্টরের অধিকর্তা দাবি গুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন৷

Releated Posts

এসএমএ-আক্রান্ত শিশু মনশ্রীর দ্রুত আরোগ্য কামনায় মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে বিশেষ পূজা ও যজ্ঞ

উদয়পুর, ৯ জুলাই: স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (এসএমএ) নামক বিরল জিনগত রোগে আক্রান্ত ত্রিপুরার হাঁপানিয়া এলাকার দুই বছর বয়সী মনশ্রী…

ByByReshmi Debnath Jul 9, 2026

এক নিমিষে নিভে গেল তরতাজা প্রাণ, জুরি নদীতে মর্মান্তিক মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরে জুরি নদীতে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের…

ByByReshmi Debnath Jul 9, 2026

কৈলাসহর হয়ে বিকল্প রেলের সমীক্ষার কাজ সম্পন্ন:রাজীব ভট্টাচার্য

আগরতলা, ৮ জুলাই: “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র গত ১২ বছরের শাসনকালে দেশের অর্থনীতির বুনিয়াদ অত্যন্ত শক্তিশালী হয়েছে। এই সময়ের…

ByByReshmi Debnath Jul 9, 2026

৯ ও ১০ জুলাই আগরতলায় অনুষ্ঠিত হবে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: ত্রিপুরায় বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়নের প্রসার এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে আগামী ৯…

ByByReshmi Debnath Jul 9, 2026
Scroll to Top