নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ সবাই যাতে এক মঞ্চে আসেন সে বিষয়ে সচেষ্ট হওয়ার জন্য কমিউনিটি হেলথ অফিসারদের সম্মেলনে আহ্বান রাজীব ভট্টাচার্যের৷ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও আশ্বাস দেন প্রদেশ বিজেপি সভাপতি৷শুক্রবার অল এিপুরা কমিউনিটি হেল অফিসার অর্গানাইজেশনের-র রাজ্য সন্মেলন হয়৷ এদিন রাজধানীর নজরুল কলাক্ষেত্রে হয় সম্মেলন৷ উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সমাজসেবী রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগমের চেয়ারম্যান তাপস ভট্টাচার্য, সমাজসেবী অমিত রক্ষিত, সংগঠনের আইনি পরামর্শদাতা সম্রাট ঘোষ সহ অন্যরা৷করোনার সময়ে কমিউনিটি হেলথ অফিসাররা নিজেদের দায়িত্ব সঠিক ভাবে যে পালন করেছেন তাও এদিন উঠে আসে রাজীব ভট্টাচার্যের বক্তব্যে৷ তিনি বলেন, যে উদ্যমে কমিউনিটি হেলথ অফিসাররা এই যুদ্ধে শামিল হয়ে জয়ী হয়েছেন এটা বাড়তি পাওনা৷ প্রধানমন্ত্রীর কল্যাণে ভারতের মানুষ বিনা মূল্যে করোনার ভ্যাকসিন পেয়েছেন৷ বিভিন্ন দেশে বিনামূল্যে এই ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে বলে দাবি করেন৷

অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসারদের সম্মেলন অনুষ্ঠিত
Releated Posts
ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষে সূর্যমণি নগরে প্রভাত ফেরি
আগরতলা, ৯ জুলাই: ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষে ২৩ জুন থেকে শুরু হওয়া প্রভাত ফেরি কর্মসূচি অব্যাহত…
এসএমএ-আক্রান্ত শিশু মনশ্রীর দ্রুত আরোগ্য কামনায় মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে বিশেষ পূজা ও যজ্ঞ
উদয়পুর, ৯ জুলাই: স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (এসএমএ) নামক বিরল জিনগত রোগে আক্রান্ত ত্রিপুরার হাঁপানিয়া এলাকার দুই বছর বয়সী মনশ্রী…
এক নিমিষে নিভে গেল তরতাজা প্রাণ, জুরি নদীতে মর্মান্তিক মৃত্যু যুবকের
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরে জুরি নদীতে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের…
কৈলাসহর হয়ে বিকল্প রেলের সমীক্ষার কাজ সম্পন্ন:রাজীব ভট্টাচার্য
আগরতলা, ৮ জুলাই: “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র গত ১২ বছরের শাসনকালে দেশের অর্থনীতির বুনিয়াদ অত্যন্ত শক্তিশালী হয়েছে। এই সময়ের…

















