News Flash

  • Home
  • বাণিজ্য
  • বৃদ্ধি পাচ্ছে না রেপো রেট; ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রাখল আরবিআই, সিদ্ধান্ত মুদ্রানীতি কমিটির
Image

বৃদ্ধি পাচ্ছে না রেপো রেট; ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রাখল আরবিআই, সিদ্ধান্ত মুদ্রানীতি কমিটির

মুম্বই, ৮ জুন (হি.স.): আপাতত বাড়ছে না রেপো রেট। বৃহস্পতিবার সকালে স্বস্তির খবর দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। যার অর্থ, আপাতত রেপো রেটের হার ৬.৫ শতাংশই থাকছে। রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের ফলে গৃহঋণ, গাড়ির ঋণ এবং অন্যান্য ঋণে অতিরিক্ত সুদ গুনতে হবে না গ্রাহকদের। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, রেপো রেট ৬.৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মুদ্রানীতি কমিটি। ফলত, স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেট ৬.২৫ শতাংশে থাকছে এবং মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি ও ব্যাঙ্ক রেট ৬.৭৫-এ রয়ে গিয়েছে।ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বৃহস্পতিবার দ্বিমাসিক ঋণ নীতি ঘোষণা করেছে। এই সংক্রান্ত কমিটি গত মঙ্গলবার মুম্বইতে বৈঠকে বসে। খুচরা মূল্যবৃদ্ধির হার গত ১৮ মাসের মধ্যেই প্রথম পাঁচ শতাংশের নীচে নেমে ৪.৭ শতাংশে দাড়িয়েছে। বিশেষজ্ঞদের ধারণাকে সত্যি করে, আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে ৬ সদস্যের কমিটি, সুদের হার অপরিবর্তিত রাখল। শেষবার মুদ্রানীতির বৈঠকেও রেপো রেট অর্থাৎ শীর্ষ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে যে হারে ঋণ দেয়, তা ৬.৫ শতাংশে অপরিবর্তিত রাখা হয়।

আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস আরও বলেছেন, ভারতে ২০২৩ সালের মার্চ-এপ্রিলের মধ্যে ভোক্তা মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে এবং সহনশীলতা ব্যান্ডে চলে গিয়েছে, ২০২২-২৩ সালে ৬.৭ শতাংশ থেকে হ্রাস পেয়েছে। আমাদের মূল্যায়ন অনুসারে, ২০২৩-২৪ অর্থবর্ষে মুদ্রাস্ফীতি ৪ শতাংশের উপরে থাকবে।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top