News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বামাল চোরের কীর্তি, বিলোনিয়া হাসপাতালে আগুন, আতঙ্ক
Image

বামাল চোরের কীর্তি, বিলোনিয়া হাসপাতালে আগুন, আতঙ্ক


শান্তিরবাজার, ৮ জুন (হি. স.) : বামাল চোরের কীর্তিতে আগুন আতঙ্কে ভুগেছেন বিলোনিয়া মহকুমা হাসপাতালের রোগী সহ হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় কয়েকজন যুবক মিলে ওই চোরকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। মহকুমা স্বাস্থ্য আধিকারিক বিমল কলই জানিয়েছেন, বিলোনিয়া হাসপাতালে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। ইতিপূর্বে থানায় মামলা হয়েছে। ওই চোরের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা করা হবে।
এদিন তিনি জানান, আজ দুপুর ১ টা নাগাদ বিলোনিয়া মহকুমা হাসপাতালের নবনির্মিত মাদার এণ্ড চাইল্ড কেয়ার ইউনিটে ধোয়া বেরুচ্ছে দেখে সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। খবর দমকল বাহিনী ছুটে এসেছে। তাঁরা ঘটনাস্থলে পৌছে নবনির্মিত ইউনিটের তিনতলায় উঠে দেখেন কিছু দাহ্য পদার্থে আগুন লাগানো হয়েছে। তাতে, তাঁদের সন্দেহ হয় সেখানে কেউ লুকিয়ে রয়েছেন। খোঁজাখুঁজির পর দেখা গেছে, বিদ্যুতের তার ছিড়ে নীচে ফেলা হয়েছে। এছাড়াও পাশেই একটি জায়গায় প্রচুর তামার তার কেটে রাখা হয়েছে।
মহকুমা স্বাস্থ্য আধিকারিক বলেন, দমকল কর্মীরা চারিদিকে খোঁজাখুঁজি করে দেখেন একজন ব্যক্তি বিল্ডিংয়ের ছাঁদ বেয়ে নীচে নেমে যাচ্ছেন। তখনই স্থানীয় কয়েকজন যুবক তাঁর পিছু ধাওয়া নেন এবং তাঁকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তাঁর নাম বিজয় ঋষি দাস(২৫) বলে জানা গিয়েছে। বিমল কলই বলেন, গত কয়েক দিনে বিলোনিয়া হাসপাতালে এসি মেশিন সহ বিদ্যুতের বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে। এ-বিষয়ে থানায় মামলা করা হয়েছে। ওই চোরের বিরুদ্ধেও সুনির্দিষ্ট মামলা করা হবে।

Releated Posts

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026

প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুন: গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়া মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে…

ByByReshmi Debnath Jun 22, 2026

পুকুরের জলে ডুবে ১০ বছরের শিশুকন্যার মৃত্যু, শোকের ছায়া এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: পুকুরের জলে ডুবে এক ১০ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম…

ByByReshmi Debnath Jun 22, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে শহরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: ছুটির দিন রবিবার সন্ধ্যায় মাত্র ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল রাজধানী আগরতলার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top