News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দাবী না মানলে অন্যত্র ডেপুটেশনে যাবেন না খাদ্য গুদামের ক্ষুব্ধ শ্রমিকরা
Image

দাবী না মানলে অন্যত্র ডেপুটেশনে যাবেন না খাদ্য গুদামের ক্ষুব্ধ শ্রমিকরা


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর খাদ্য গুদাম থেকে কলিজন শ্রমিককে অন্যত্র ডেপুটেশনে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ খাদ্য, নাগরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ক দপ্তরের ডেপুটি ডিরেক্টর অফিস থেকে পাঁচ জুন ধর্মনগরের খাদ্য দপ্তরের গুদাম থেকে কুড়িজন অস্থায়ী শ্রমিককে ডেপুটেশনে তিন জেলার ভাংমুন, হালাহালি, আমবাসা, দামছড়া, আনন্দবাজার, খেদাছড়া ও কমলপুরে খাদ্য দপ্তরের গুদামে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷  এই নির্দেশ পেয়ে ক্ষোভে ফেটে পড়েন ধর্মনগরের খাদ্য দপ্তরের গুদামে থাকা বেয়াল্লিশজন শ্রমিক৷ জানা যায়, তারা এই নির্দেশ গ্রহণ করে নি৷ এর পরিবর্তে শ্রমিকদের পক্ষ থেকে কুড়িজন শ্রমিককে ডেপুটেশনে পাঠানোর বিচার চেয়ে লিখিত আকারে শ্রমিকদের দাবি নিয়ে সোচ্চার হয় শ্রমিকরা৷ তাদের লিখিত পত্রে আবেদন জানানো হয়, এর আগেও একইভাবে ২৫/১১/২২ তারিখে কুড়িজন শ্রমিককে রাজ্যের বিভিন্ন স্থানে ডেপুটেশনে পাঠানো হয়েছিল৷ গত ২৮/১১/ ২২ তারিখে একইভাবে প্রত্যুত্তরে জানানো হয়েছিল শ্রমিকদের তিনটি দাবি পূরণ করা হলে তারা রাজ্যের যে কোনও জায়গায় যেতে রাজি আছেন৷ তাদের দাবিগুলি ছিল শ্রমিকদের রাজ্যের অন্যত্র ডেপুটেশনে নিতে হলে গ্যাং গ্রুপ হিসাবে নিতে হবে৷ তার মধ্যে তেরোজন শ্রমিক একজন ম্যানেজার৷ দ্বিতীয়ত সকল শ্রমিকদের, পরিচয়পত্র ও নিয়োগপত্র দিতে হবে এবং তৃতীয় দাবি সকল শ্রমিকদের মাসিক ত্রিশ দিনের মজুরি দিতে হবে এবং সাথে টিএ ডিএ অথবা অ্যালাউন্স দিতে হবে৷  এ নিয়ে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top