News Flash

Image

পাঁচগ্রামে জাতীয় সড়কের ভাঙ্গন অনুসন্ধানে কমিটি গড়ার নির্দেশ

হাইলাকান্দি (অসম) ৭ জুন (হি.স.) : পাঁচগ্রামে শিলচর-বদরপুর জাতীয় সড়কের বরাক নদীর ভাঙ্গন স্থলটির কারণ অনুসন্ধানের জন্য একটি প্রশাসনিক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির এক সভায় পৌরোহিত্যে করে জেলাশাসক নিসর্গ হিভারে এই নির্দেশ দেন। হাইলাকান্দি জেলার প্রশাসনিক এলাকায় অবস্থিত শিলচর-বদরপুর জাতীয় সড়কের এই অংশটির স্থায়ী মেরামতির জন্য কমিটি সুপারিশ প্রদান করবে প্রশাসনকে। ‌ সভায় শিক্ষা বিভাগকে ড্রপ আউট স্টুডেন্টদের তালিকা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়। স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয় যক্ষামুক্ত দেশ গঠনের লক্ষ্যে হাইলাকান্দি জেলায় ২৮৪ জন টিবি রোগীর নিয়মিত চিকিৎসা চলছে।

এইসব রোগীদের পুষ্টিকর আহারের জন্য ফলমূল আহার সামগ্রী ইত্যাদি প্রদানের জন্য রোগীদেরকে এডপ্ট করার আহ্বান জানানো হয় সভায়। অসামরিক সরবরাহ বিভাগকে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের কাজ দ্রুত শেষ করতে বলা হয়। জব কার্ড থাকা বাগান শ্রমিক যারা কাজ পাচ্ছেন না তাদেরকে এমএনরেগার অধীনে নিয়োগ দেওয়ার হবে বলে জানান জেলা শাসক। এই বিষয়টি জেলার সব কয়টি বাগানে জানিয়ে দিতে শ্রম বিভাগকে জানানো হয় সভায়। কাজের ওয়ার্ক অর্ডার পাওয়ার পরও পিএইচই বিভাগে যেসব ঠিকাদার কাজ শুরু করেননি তাদের বরাত অবিলম্বে বাতিল করতে সভায় নির্দেশ দেন জেলা শাসক।

প্রসঙ্গত পিএইচই বিভাগের প্রকল্প গুলি বাস্তবায়নে কোন অসুবিধা দেখা দিলে সময় নষ্ট না করে তা অবিলম্বে জেলা প্রশাসনকে জানাতে বলা হয়। চাইল্ড প্রটেকশন বিভাগ থেকে জানানো হয় , সম্প্রতি জেলায় শিশু শ্রমিক উদ্ধার অভিযান চালিয়ে পাঁচটি শিশু শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তিনটি মামলা পুলিশে রুজু করা হয়েছে। ওজন ও বৈধ পরিমাপ বিভাগ থেকে জানানো হয় যে, ওজনের মানদন্ডগুলি পরীক্ষা করতে সম্প্রতি অভিযান চালিয়ে মানদন্ডগুলি রিনিউয়াল না করার জন্য জেলায় ৮ টি মামলা রেজিস্টার করা হয়েছে। জেলার শীর্ষ বিভাগীয় কর্মকর্তাদের উপস্থিতিতে অন্যান্যদের মধ্যে সভায় ডিডিসি অ্যালডার্ড ফারহীন ও অতিরিক্ত জেলা শাসকরা উপস্থিত ছিলেন।

Releated Posts

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top