News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিশুশ্রম বন্ধ করা আহ্বান জানিয়ে নারী সমিতির মিছিল আগরতলায়
Image

শিশুশ্রম বন্ধ করা আহ্বান জানিয়ে নারী সমিতির মিছিল আগরতলায়


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷  শিশুশ্রম বন্ধ করার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার আগরতলায় এক মিছিল ও পথসভা সংগঠিত করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি৷ শিশুশ্রম আমাদের দেশে এক ভয়ঙ্কর প্রবনতায় পরিণত হয়েছে৷ যে শিশু সুকলে যাওয়ার কথা সেই শিশু চায়ের দোকানে কিংবা অন্য কোন দোকানে কাজ করছে৷ ফলে শিশুর ভবিষ্যৎ অন্ধকারে ধাবিত হচ্ছে৷ এই ভয়ঙ্কর প্রবণতা বন্ধ করার জোরালো দাবি উঠেছে৷ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে বৃহস্পতিবার আগরতলা শহরে এক মিছিল সংঘটিত করা হয়৷ মিছিল শেষে ১ পথসভা অনুষ্ঠিত হয়৷ বট তলায় আয়োজিত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে নারী নেত্রীরা বলেন শিশুশ্রম বন্ধ করা না করে শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে ধাবিত হবে৷ আমাদের দেশের প্রচুর সংখ্যক শিশু বিভিন্ন চায়ের দোকানে কিংবা কলকারখানায় কাজ করছে৷ শিশুশ্রম বন্ধ করার জন্য সুনির্দিষ্ট আইন থাকলেও তা যথাযথভাবে কার্যকরী হচ্ছে না৷ এজন্য একদিকে যেমন জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন ঠিক তেমনি সরকারকে কঠোর মনোভাব গ্রহণ করতে হবে৷ এই আহ্বানকে সামনে রেখেই সারা ভারতে গণতান্ত্রিক নারী সমিতি রাজ্যের সব কটি মহকুমায় বৃহস্পতিবার প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে৷

Releated Posts

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া

আগরতলা, ৩০ জুলাই : নিজ বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। তেলিয়ামুড়া থানাধীন…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

ঊনকোটি জেলা হাসপাতালের পরিষেবা উন্নয়নের দাবিতে মেডিকেল সুপারের সঙ্গে কংগ্রেস প্রতিনিধি দলের সাক্ষাৎ

কৈলাসহর, ৩০ জুলাই: ঊনকোটি জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং জনস্বার্থে একাধিক দাবি তুলে ধরে হাসপাতালের মেডিকেল সুপার…

ByByReshmi Debnath Jul 30, 2026

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top