News Flash

  • Home
  • বিদেশ
  • কানাডার নোভা স্কশিয়া প্রদেশের দাবানল নিয়ন্ত্রণের বাইরে
Image

কানাডার নোভা স্কশিয়া প্রদেশের দাবানল নিয়ন্ত্রণের বাইরে


কানাডা, ১ জুন (হি. স.) পূর্ব কানাডার নোভা স্কশিয়া প্রদেশে দাবানল ছড়িয়ে পড়ছে। দাবানলের কারণে ওই প্রদেশের ১৬ হাজার বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, সাহায্যও চেয়েছে কর্তৃপক্ষ।

নোভা স্কশিয়ার প্রদেশ প্রধান টিম হিউস্টন বুধবার বলেছেন যে, তার সরকার অন্যান্য প্রদেশ থেকে সহায়তা পেয়েছে। আরও সহায়তার জন্য উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে।

এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, প্রাদেশিক রাজধানী হ্যালিফ্যাক্সের কাছে দুটি বড় দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তারপরও সেখানে দমকলকর্মীরা কাজ করছেন।

১৪টি দাবানলে পুড়ছে নোভা স্কশিয়া প্রদেশ। বাসিন্দাদের মধ্যে ভয় ও উদ্বেগ দেখা দিয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে হিউস্টন বলেন, আমরা একটি সংকটে আছি। আমদের সহায়তা দরকার। যার কাছ থেকে যা পাবো, তার সম্পূর্ণ সহায়তাই আমরা নেবো।

দাবানল প্রায় ৮৩৭ হেক্টর জমি পর্যন্ত ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ব্যারিংটন লেক এবং পাবনিকো এলাকায় অন্য দুটি দাবানলও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

Releated Posts

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top