News Flash

  • Home
  • দিনের খবর
  • রেলের হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট, মৃত্যু ভিনরাজ্যের লরিচালকের
Image

রেলের হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট, মৃত্যু ভিনরাজ্যের লরিচালকের


পশ্চিম বর্ধমান, ১ জুন (হি. স.) : ফের সামনে এল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। পশ্চিম বর্ধমানের পান্ডবেশ্বরে রেলের হাই টেনশন লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক লরি চালকের। ঘটনাটি ঘটেছে পান্ডবেশ্বর ফুলবাগান মোড়ের রেল গেটের সামনে।

বুধবার গভীর রাতে দেড়টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই লরি চালককে পুলিশ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মৃতের নাম দীনেশ কুমার। তাঁর বয়স বছর তেত্রিশের মতো। তিনি উত্তরপ্রদেশের সামবল জেলার আসমলি থানার গজনী গ্রামের বাসিন্দা ছিলেন।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top