News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নির্বাচনোত্তর সন্ত্রাসে নিহত দলীয় কর্মী তপন ভৌমিকের পরিবারকে ২ লক্ষ টাকা সহায়তা বিজেপির
Image

নির্বাচনোত্তর সন্ত্রাসে নিহত দলীয় কর্মী তপন ভৌমিকের পরিবারকে ২ লক্ষ টাকা সহায়তা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ নির্বাচনোত্তর সন্ত্রাসে নিহত বিজেপির নেতা তপন ভৌমিকের  পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিলেন মুখ্যমন্ত্রী৷  এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন সিপিএম সন্ত্রাসবাদীদের আক্রমণে নিহত হয়েছিলেন দলীয় নেতা তপন ভৌমিক৷ দলীয় সিদ্ধান্ত অনুসারেই পরিবারের হাতে দলের তরফ থেকে ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে৷ পাশাপাশি পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷ প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী জানান মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে৷  পপি কমিটির সুপারিশ ক্রমেই সরকারি চাকুরী কিংবা অন্য কোন সাহায্য প্রদান করা যায় কিনা তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে৷ মুখ্যমন্ত্রী এদিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তপনভূমি হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে৷
 ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর রাজধানীর গোর্খাবস্তি এলাকায় বিরোধী দলের সন্ত্রাসে প্রয়াত হয়েছিলেন তপন ভৌমিক৷ বুধবার তার বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ কথা বলেন তপন ভৌমিকের পরিবারের সাথে এবং সমবেদনা জানান মুখ্যমন্ত্রী৷ তপনের স্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেন৷
পরে প্রয়াত তপন ভৌমিকের স্ত্রীর হাতে দুই লক্ষাধিক টাকার একটি চেক তুলে দেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এবং এলাকার প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস৷ ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর তপন ভৌমিকের উপর কারা আক্রমণ সংগঠিত করেছে সেটা সকলেই জানা৷ অর্থাৎ এই দুর্বৃত্তদের পরিচয় কমিউনিস্ট পার্টি৷ পরবর্তী সময় পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে গ্রেফতার করেছে৷ কিন্তু তারা আগাম জামিন নিয়েছে৷ তাই এই বিষয়টি সরকার এবং দলের পক্ষ থেকে দেখা হবে৷ এবং যারা যারা এই ঘটনার সাথে জড়িত তাদের কাউকেই ছাড়া হবে না৷ আইন আইনের পথে চলবে বলে জানান ম্যুমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, এ ধরনের সন্ত্রাসে বলি হওয়া পরিবারদের নিয়ম অনুযায়ী দুই লক্ষাধিক টাকা অর্থিক সহযোগিতা করা হয়৷ সে অনুযায়ী তপনের পরিবারকে দুই লক্ষাধিক টাকা সহযোগিতা করা হয়েছে৷কিন্তু এই টাকা দিয়ে তো তপনকে ফিরে পাওয়া যাবে না৷ তাই পরিবারে যারা চাকরির জন্য যোগ্য রয়েছেন, তাদের বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে৷ এ বিষয়ে গত ৩০ মে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে৷ যারা এ ধরনের সন্ত্রাসে মারা যায় তাদের প্রতি সরকার কি করতে পারে সে বিষয়টি দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে৷ যদি এই কমিটি অনুযায়ী চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয় তাহলে নিশ্চয়ই পরিবারটি সহযোগিতা পাবে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী৷ উল্লেখ্য, ভোটের ফলাফল বের হওয়ার পর বিজেপি কর্মী তপন ভৌমিকের উপর আক্রমণ সংঘটিত করেছিল দুর্বৃত্তরা৷ মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তপন৷ কিন্তু জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে যায় তপন৷ তারপর মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধের ঘটনাও উঠে এসেছিল৷ মৃতের পরিবার এবং এলাকাবাসীর পক্ষ থেকে দুর্বৃত্তদের কঠোর শাস্তি দাবি করেছিল৷

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top