News Flash

  • Home
  • খেলা
  • ট্রফি নয়, ফাইনালের আগে যা নিয়ে ভাবছেন পান্ডিয়া
Image

ট্রফি নয়, ফাইনালের আগে যা নিয়ে ভাবছেন পান্ডিয়া

মুম্বাই,২৮মে(হি.স.): আইপিএলের অভিষেকেই চমক দিয়েছে গুজরাট টাইটান্স। নিজেদের প্রথম আসরে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে শিরোপা ঘরে তোলে তারা। এবারও শিরোপার দাবিদার তারা। আসরের শুরু থেকে যেভাবে ছন্দে ছুটে চলছে গুজরাট তাতে শিরোপা জেতা অসম্ভব কিছু নয়।

তাদের সামনে এখন বাধা শুধু চেন্নাই সুপার কিংস। আইপিএলের ফাইনালে চেন্নাইকে হারাতে পারলেই টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলবে হার্দিক পান্ডিয়ার দল। তবে, শিরোপার লড়াইয়ের আগে এতকিছু ভাবছেন না পান্ডিয়া। এমনকি ভাবছেন না শিরোপা নিয়েও। শুধু ফাইনাল মহারণে নিজেদের সেরাটা উজাড় করে দিতে চাইছেন অধিনায়ক। সেই সঙ্গে সতীর্থদের উপভোগ করার বার্তা দিলেন এই তারকা ক্রিকেটার।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার জেতার পর ফাইনাল নিয়ে পান্ডিয়া বলেছেন, ‘আমরা নিজেদের সেরাটা দেব। কী ফলাফল হবে সেটা আমাদের কাছে এখন প্রাসঙ্গিক নয়। সবাই মিলে সেরাটা উজাড় করে দিতে পারলে জমে যাবে। নকআউট খেলাটাই আমার কাছে বেশ মজার। যা খুশি ফল হতে পারে। আমি তো এটা নিয়ে সতীর্থদের সঙ্গে মজাই করছি।’

গুজরাট অধিনায়ক আরও বলেছেন, ‘আমরা যে এত দূর আসতে পেরেছি, তার পিছনে রয়েছে কঠোর পরিশ্রম। সবাই প্রচুর পরিশ্রম করেছে। প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করেছে। আমি চেয়েছি সবাই খোলা মনে খেলুক। ফাইনালেও ফলাফল নিয়ে ভাবতে চাই না। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলেই ফলাফল আমাদের পক্ষে আসবে।’

Releated Posts

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top