News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংক্ৰমণ আবারও কমল ভারতে; সক্রিয় রোগী কমে ৫,২৫৯, ভারতে করোনায় মৃত্যু ৩ জনের
Image

সংক্ৰমণ আবারও কমল ভারতে; সক্রিয় রোগী কমে ৫,২৫৯, ভারতে করোনায় মৃত্যু ৩ জনের

নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ ফের কিছুটা কমেছে, নিয়ন্ত্রণে মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪২৫ জন, এই সময়ে ৩ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৫,২৫৯-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। ৩ জনের মৃত্যুর পর শনিবার সকাল আটটা পর্যন্ত মৃত্যু হয়েছে ৫,৩১,৮৫৯ জনের (১.১৮ শতাংশ)।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৪,৫২,২২৩ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮০ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন ০১,৩৬৬ জন, মোট করোনার টিকা পেয়েছেন ২২০,৬৭,০৫,৬১৮ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৬ মে সারা দিনে ভারতে ১,১০,৮০৯ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Releated Posts

দিল্লিতে সরকারি ওষুধ পাচার চক্র ভাঙল পুলিশ, ৭০ লক্ষ টাকার স্টক উদ্ধার, গ্রেফতার ৫

নয়াদিল্লি, ৫ এপ্রিল (আইএএনএস) : দিল্লি পুলিশ-এর ক্রাইম ব্রাঞ্চ একটি বড়সড় অভিযান চালিয়ে সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত বিনামূল্যের…

ByByNews Desk Apr 5, 2026

নারী সংরক্ষণে জোর, ৩ দিনের বিশেষ সংসদ অধিবেশন ঘোষণা মোদীর

নয়াদিল্লি, ৪ এপ্রিল(আইএএনএস): লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করতে ১৬, ১৭ ও ১৮…

ByByNews Desk Apr 4, 2026

ইরান থেকে ভারতীয়দের সরাতে আর্মেনিয়াকে ধন্যবাদ ভারতের

নয়াদিল্লি, ৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে ইরান থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে আনতে সহায়তার জন্য…

ByByNews Desk Apr 4, 2026

সংবিধান দুর্বল করা ও রাজ্যে অরাজকতার অভিযোগ মমতা সরকারের বিরুদ্ধে: দিলীপ ঘোষ

কলকাতা, ৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে সংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করা এবং রাজ্যে অরাজকতা ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুললেন বিজেপি নেতা…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top