News Flash

Image

অসমের ২৮ জেলা থেকে প্রত্যাহার আফসপা, জানান পুলিশ-প্রধান জিপি সিং

গুয়াহাটি, ২৭ মে (হি.স.) : অসমের ৩৫টি জেলার মধ্যে ২৮টি জেলা থেকে প্রত্যাহার করা হয়েছে সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন বা আফসপা। আজ শনিবার এ খবর সাংবাদিকদের জানিয়েছেন অসমের পুলিশ-প্ৰধান (ডিজিপি) জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং।

ডিজিপি জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিঙের দাবি, অসমের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে। তাই রাজ্য সরকারের সুপারিশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর ২৮টি জেলা থেকে সশস্ত্ৰ বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন প্ৰত্যাহার করেছে।

সাংবাদিক সম্মেলনে ডিজিপি সিং বলেন, ড. হিমন্তবিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্ৰীর দায়িত্ব গ্রহণের পর পুলিশ বিভাগে স্বচ্ছতার সঙ্গে উপযুক্ত প্রার্থীরা নিযুক্তি লাভ করেছেন। এজন্য পুলিশ বিভাগ প্ৰশংসার পাত্ৰ। পুলিশ বিভাগ প্ৰশিক্ষণ এবং সামর্থ বিকাশেও উল্লেখযোগ্য সাফল্য লাভ করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, কয়েক বছর ধরে অসমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্ৰণে এসেছে। আগে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ছিল ২১০টি কোম্পানি। বৰ্তমানে ৭৩টিতে হ্ৰাস পেয়েছে।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top