News Flash

  • Home
  • দিনের খবর
  • নতুন সংসদ ভবন হবে স্বনির্ভর ভারতের প্রতীক, সমস্ত ভারতীয়দের আশা-আকাঙ্খা পূরণের কেন্দ্র : অমিত শাহ
Image

নতুন সংসদ ভবন হবে স্বনির্ভর ভারতের প্রতীক, সমস্ত ভারতীয়দের আশা-আকাঙ্খা পূরণের কেন্দ্র : অমিত শাহ

নয়াদিল্লি, ২৪ মে (হি.স.) : নতুন সংসদ ভবন হবে স্বনির্ভর ভারতের প্রতীক, সমস্ত ভারতীয়দের আশা-আকাঙ্খা পূরণের কেন্দ্র। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে বিরোধীদের বয়কটের সিদ্ধান্ত প্রসঙ্গে অমিত শাহ বলেছেন, নতুন সংসদ ভবন উদ্বোধনের বিষয়টি নিয়ে রাজনীতি করা উচিত নয়, রাজনীতির ঊর্ধ্বে দেখা উচিত। একটি টুইট বার্তায় অমিত শাহ উল্লেখ করেন, মোদী সরকার দেশের দরিদ্র এবং বঞ্চিত শ্রেণীর ক্ষমতায়নে পূর্ণ নিষ্ঠা এবং উৎসর্গের সঙ্গে নিযুক্ত রয়েছে এবং নতুন সংসদ ভবন এই প্রস্তাবের প্রতি তাঁর প্রতিশ্রুতির সাক্ষী হবে।

অমিত শাহ জানান, সংসদ ভবন গণতন্ত্রে আমাদের বিশ্বাসের কেন্দ্র, যা আমাদের স্বাধীনতা ও স্বাধীনতা সংগ্রামের মূল্য স্মরণ করিয়ে দেয় এবং দেশের সেবার জন্য আমাদের অনুপ্রাণিত করে। বুধবার নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলের সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার নবনির্মিত সংসদ ভবনটি দেশের উদ্দেশে উৎসর্গ করার সময় লোকসভা স্পিকারের আসনের কাছে সেঙ্গোল নামে একটি ঐতিহাসিক সোনার রাজদণ্ড স্থাপন করবেন।

Releated Posts

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top