News Flash

  • Home
  • প্রধান খবর
  • নবান্নে তিন মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে শুভেন্দুর টুইটের পালটা কুণালের
Image

নবান্নে তিন মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে শুভেন্দুর টুইটের পালটা কুণালের

কলকাতা, ২৪ মে (হি. স.) : শুভেন্দু অধিকারী, নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভিন রাজ্যের দুই মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে যে প্রশ্ন তুলছেন, তার পালটা উত্তর দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

টুইটে কুণাল লেখেন, “বৈঠক হতেই পারে। কেন্দ্র-রাজ্য সম্পর্কের নানা দিক নিয়ে কথা হওয়াটাই স্বাভাবিক।” এর পরই কুণাল পালটা প্রশ্ন তুলে লিখেছেন, “অমিত শাহের সরকারি দফতর বা সংসদের ঘরে শুভেন্দু ভারত সরকারের কোন আলোচনায় যায়? উনি কেন্দ্রের কে? বাংলাবিরোধী চক্রান্তের জন্য সরকারি দফতর ব্যবহার হয় কেন?”

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধেও ওইদিন তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনকী কেন্দ্রের সরকারের মেয়াদ আর ছয় মাস বলেও নির্দিষ্ট করে দেন তিনি ৷ আর সেই বক্তব্যকে হাতিয়ার করেই তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী৷ নবান্নে বসে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বলেও টুইটে অভিযোগ করেন বিরোধী দলনেতা। তারই জবাব দিয়েছেন কুণাল।

Releated Posts

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top