News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুমোট গরম থেকে মিলল স্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত ঝড়-বৃষ্টির পূর্বাভাস
Image

গুমোট গরম থেকে মিলল স্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত ঝড়-বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ২৪ মে (হি.স.): ঝড়-বৃষ্টির সৌজন্যে গুমোট গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে কলকাতা। প্রাণ ফিরে পেয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। আপাতত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, এমনই পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আবহবিদরা জানিয়েছেন, আগামী কিছু দিন কলকাতা ছাড়াও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এই জেলাগুলি হল-উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া।

শুক্রবার পর্যন্ত এই ঝড়বৃষ্টি চলতে পারে। তবে, বৃহস্পতিবার থেকে ঝোড়ো হাওয়ার বেগ কিছুটা কমতে পারে। ২৫ ও ২৬ মে আবার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি কালিম্পঙ জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘন্টা তাপমাত্রা কমবে, তারপর ফের তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। বিহার এবং তৎসংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই কারণেই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আবহবিদরা। পাশাপাশি, বঙ্গোপসাগর থেকেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে বলে জানিয়েছেন আবহবিদেরা। ফলে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

Releated Posts

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

অন্যের প্রাণ বাঁচাতে নিজের জীবন বাজি রাখেন ভারতীয়রা: ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে শুক্রবার ভিডিও কলে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর, ১৭০ প্রাণ বাঁচানোর সাহসিকতার প্রশংসা

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): জীবন-মরণ পরিস্থিতির মুখোমুখি হয়েও ফ্লাইদুবাইয়ের বিমানে থাকা ১৭০ জনের প্রাণ রক্ষা করা ভারতীয় পাইলট…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top