News Flash

  • Home
  • খেলা
  • সর্বত্রই ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরীক্ষার আসনে অর্ধশতক স্কোরার
Image

সর্বত্রই ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরীক্ষার আসনে অর্ধশতক স্কোরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ মে।। গ্র্যাডেশন পাওয়ার লক্ষ্যে স্কোরাররা পরীক্ষায় বসলেন। প্রথমত দু-তিন দিনের শিবিরে অনলাইন ও অফলাইনে স্কোরিং বিষয়ে অনেক কিছু শিক্ষনীয় বিষয়ে অবগত হয়ে স্কোরাররা আজ পরীক্ষার টেবিলে বসেছেন। কতটুকু অভিজ্ঞতায় রয়েছে বা শিবিরে কতটুকু নতুন কিছু জেনেছেন তার পুরোটাই কাগজে-কলমে প্রয়োজনে অনলাইনে নিজেদের দক্ষতার জানান দিতে ৪৮ জন স্কোরার আজ পরীক্ষার্থীর ভূমিকা পালন করেছেন। এবার নির্দিষ্ট সময় অপেক্ষায় কাটাবেন ফলপ্রকাশের জন্য। প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই স্কোরারদের গ্র্যাডেশন দেওয়া হবে বলে টিসিএ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, ক্রিকেটের সাথে যুক্ত অন্যান্য কর্মীদেরও মান উন্নয়নে বদ্ধপরিকর ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। আর সেই লক্ষ্যেই আগরতলা এমবিবি ক্লাব হাউজে অনুষ্ঠিত হয়েছে স্কোরারদের নিয়ে বিশেষ কর্মশালা। সঠিক পদ্ধতিতে নির্ভুল স্কোরিং করার জন্যই এই কর্মশালা সম্পন্ন হয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত তিন দিনের কর্মশালার শেষ দিন আজ, মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা। গুরুত্বপূর্ণ এই পরীক্ষার আসনে ৪৮ জন স্কোরার নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতার পরিচয় দিয়েছেন।

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top