News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জেসিবি তুলে নিয়েছে বন দপ্তর, বন্ধ রাস্তার কাজ, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ
Image

জেসিবি তুলে নিয়েছে বন দপ্তর, বন্ধ রাস্তার কাজ, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২২ মে (হি. স.) : বনদপ্তরের কর্মীরা রাস্তা নির্মাণের কাজে ব্যবহৃত দুটি জেসিবি তুলে নিয়েছেন। ফলে রাস্তার কাজ মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছে। তাতে খোয়াই পদ্মবিল এলাকায় প্রতিনিয়ত সমস্যা পড়তে হচ্ছে যাত্রীদের। দুইদিন পর পর ঘটছে যান দূর্ঘটনা। তাই বাধ্য হয়ে সোমবার জেসিবি ছাড়িয়ে আনতে এলাকাবাসীরা খোয়াই-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন। অবরোধের জেরে রাস্তার যান চলাচল স্তদ্ধ হয়ে পড়েছিল। দীর্ঘ সাড়ে চার ঘণ্টা পর ঘটনাস্থলে ছুটে গিয়েছেন খোয়াই মহকুমা বন আধিকারিক নীতিশ চক্রবর্তী।তিনি অবরোধকারীদের সাথে কথা বলেন এবং সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। এরপরই অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী।
জনৈক অবরোধকারীর অভিযোগ, দুই মাস আগে খোয়াই পদ্মবিল এলাকায় পাগলাবাড়িতে নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছিল। কাজ চলাকালীন বন দপ্তরের কর্মীরা রাস্তার কাজে ব্যবহৃত দুটি জেসিবি তুলে নিয়ে গেছেন। তাতে মাঝপথেই রাস্তার কাজ বন্ধ হয়ে যায়।ফলে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। দুইদিন পর পর ঘটছে যান দূর্ঘটনা। অবশেষে জেসিবি ছাড়িয়ে আনতে এলাকাবাসী এদিন জাতীয় সড়ক অবরোধ করেন। এই অবরোধের জেরে রাস্তার দুই ধারে যান চলাচল স্তদ্ধ হয়ে পড়েছিল। তাতে যাত্রীদের দূর্ভোগ চরমে পৌঁছেছিল। দীর্ঘ সাড়ে চার ঘণ্টা পর ঘটনাস্থলে গিয়েছেন খোয়াই মহকুমা বন আধিকারিক নীতিশ চক্রবর্তী। তিনি অবরোধকারীদের সাথে কথা বলেন এবং সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী।

Releated Posts

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পরিবারতন্ত্রের রাজনীতি চালাচ্ছেন, তাঁর নেতৃত্বে রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে : সাংসদ বিপ্লব 

কলকাতা, ৪ এপ্রিল: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রের রাজনীতি চালাচ্ছেন এবং তাঁর নেতৃত্বে রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।…

ByByNews Desk Apr 4, 2026

মানুষকে ভুলপথে চালিত করা মথার পেছনে না গিয়ে বিজেপিতে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ এপ্রিল: যারা মানুষের কাছে ভুল বার্তা দেয়, মানুষকে বিভ্রান্ত করে – এসব পার্টির পেছনে যাবেন না।…

ByByNews Desk Apr 4, 2026

ধর্মনগর এ মানুষ সিপিআইএম ও কংগ্রেসকে প্রত্যাখ্যান করবে: মন্ত্রী

ধর্মনগর, ৪ এপ্রিল : ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে আয়োজিত দুটি নির্বাচনী সভায় বক্তব্য…

ByByNews Desk Apr 4, 2026

এডিসি নির্বাচন শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, এটি জাতির অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াই : প্রদ্যোত 

আগরতলা, ৪ এপ্রিল: এডিসি নির্বাচন শুধুমাত্র একটি রাজনৈতিক লড়াই নয়, এটি জাতির অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াই। আসন্ন…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top