News Flash

  • Home
  • দিনের খবর
  • পাচার হওয়ার আগেই সাড়ে চার কোটি টাকার সোনা উদ্ধার, ধৃতের জেল হেফাজত
Image

পাচার হওয়ার আগেই সাড়ে চার কোটি টাকার সোনা উদ্ধার, ধৃতের জেল হেফাজত

কলকাতা, ২১ মে (হি. স.) এবার সোনার বিস্কুটের সঙ্গে সঙ্গে সোনার চাকতিও উদ্ধার করলেন ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজ‌্যান্সের গোয়েন্দারা। হুগলির উত্তরপাড়া থেকে মধ‌্য কলকাতার বড়বাজারে পাচার হওয়ার আগেই সাড়ে চার কোটি টাকার সোনা উদ্ধার করল কেন্দ্রীয় সংস্থা। গ্রেফতার পাচারকারী।রবিবার ধৃত যুবককে ব‌্যাঙ্কশাল আদালতে তোলা হয়।

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ধৃত সোনা পাচারকারীর নাম রাকেশ ভার্মা। তার আসল বাড়ি বিহারের বক্সারে। মধ‌্য কলকাতার বড়বাজারের এক সোনার কারবারি তথা পাচার চক্রের মাথার হয়ে কাজ করে রাকেশ নামে ওই যুবক। সাধারণত বাংলাদেশের সীমান্ত হয়ে চোরাপথে ও কখনও বা উত্তর পূর্ব ভারত থেকে পাচার হয়ে আসা সোনা পাচারকারীরা নিয়ে আসে কলকাতার আশপাশে। পাচারের আগে সিন্ডিকেটের পক্ষ থেকে বড়বাজারের ওই সোনার কারবারীর সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁর নির্দেশ অনুযায়ী রাকেশ বিভিন্ন স্টেশনের কাছ থেকে ওই সোনা সংগ্রহ করে নিয়ে আসে বড়বাজারে।
সম্প্রতি ডিআরআই আধিকারিকরা জানতে পারেন যে, উত্তরপাড়ায় পাচারকারীরা নিয়ে আসছে সোনা। সেইমতো গোয়েন্দারা উত্তরপাড়া স্টেশনের বাইরে ফাঁদ পাতেন। সোনা সংগ্রহ করে পিঠের ব‌্যাগে পুরে স্টেশনের দিকে রওনা হতেই রাকেশকে ধরে ফেলেন গোয়েন্দারা। তার ব‌্যাগ থেকে উদ্ধার হয় ৭ কিলো ৫৭২ গ্রাম সোনা। এর দাম ৪ কোটি ৬০ লাখ ২৯ হাজার ৫৮৪ টাকা। পুরো সোনা ছিল ১২টি বিস্কুট ও একটি চাকতির আকারে।
রবিবার ধৃত যুবককে ব‌্যাঙ্কশাল আদালতে তোলা হলে তাকে ২ জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। ওই চক্রের মাথা সোনার কারবারির সন্ধান চলছে বলে জানিয়েছে ডিআরআই।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top