News Flash

  • Home
  • দেশ
  • অভিষেকের কাছ থেকে পাওয়া তথ্য খতিয়ে দেখতে জেলে গিয়ে কুন্তলকে জেরা করতে চায় সিবিআই
Image

অভিষেকের কাছ থেকে পাওয়া তথ্য খতিয়ে দেখতে জেলে গিয়ে কুন্তলকে জেরা করতে চায় সিবিআই

কলকাতা, ২১ মে (হি. স.) : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পর ফের কুন্তলকে জেরা করবে সিবিআই। অভিষেকের দেওয়া বয়ানের সঙ্গে এবার কুন্তলের বয়ান মিলিয়ে দেখতেই ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। জেলে গিয়েই কুন্তলকে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

শনিবারই প্রায় ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের শেষে বেরিয়ে এসে সংবাদি্কদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, ‘সাড়ে ৯ ঘণ্টার সিবিআই জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য’। কিন্তুকেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখানেই থামতে নারাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পর ফের কুন্তলকে জেরা করে আরও বেশ কিছু তথ্য জানতে চাইছে সিবিআই।

কুন্তলের চিঠির বিষয় জিজ্ঞাসাবাদ করতে শনিবার নিজাম প্যালেসে তবল অভিষেককে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের সময় কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে একাধিক প্রশ্ন করা হলেও এসএসসি দুর্নীতিতে উঠে আসা আরও বেশ কয়েকজনের নাম সম্পর্কেও জানতে চাওয়া হয় অভিষেকের কাছে। অভিষেকের পুরো বয়ানই রেকর্ড করেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, চিঠি প্রসঙ্গে জেলে গিয়ে কুন্তলকে জেরা করবেন তদন্তকারীরা। সেই বয়ান কুন্তলের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখতে চায় সিবিআই।

Releated Posts

‘চিন্তা করবেন না, আমি আপনাদের সঙ্গেই আছি’, বিদ্রোহী সাংসদদের আশ্বাস প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের অচলাবস্থার মধ্যেই জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-র বিভিন্ন শরিক দলের সাংসদদের নিয়ে বিশেষ…

ByBySandeep Biswas Aug 7, 2026

হোয়াটসঅ্যাপ ম্যালওয়্যার হামলা থেকে ১০ হাজারের বেশি ভারতীয়কে সুরক্ষা দিল সরকার

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দখলের একটি ম্যালওয়্যার হামলা থেকে ১০ হাজারের বেশি ভারতীয়কে সুরক্ষা দেওয়া হয়েছে…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

কলকাতার হাসপাতালে অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৭ আগস্ট (আইএএনএস): কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেতা-রাজনীতিক ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে শুক্রবার দেখা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

তীব্র স্লোগানে অচল লোকসভা, দিনের মতো মুলতবি অধিবেশন; বিরোধীদের আক্রমণ করলেন রিজিজু

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): শুক্রবার দুপুরে পুনরায় অধিবেশন শুরু হওয়ার পরই লোকসভায় তীব্র হইচই শুরু হয়। বিরোধী সাংসদরা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top