News Flash

  • Home
  • দেশ
  • জমির বিনিময়ে রেলে চাকরি, দুর্নীতি মামলায় ইডির জেরা রাবড়ি দেবীকে
Image

জমির বিনিময়ে রেলে চাকরি, দুর্নীতি মামলায় ইডির জেরা রাবড়ি দেবীকে


নয়াদিল্লি, ১৮ মে (হি.স.) : চাকরি দুর্নীতি মামলায় ইডির সামনে হাজিরা দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী। বৃহস্পতিবার ৬৮ বছরের লালু-পত্নীকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মীরা। এর আগে রাবড়ির কন্যা মিশা ভারতী ও পুত্র বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেও ইডির জেরার মুখে পড়তে হয়েছিল। বৃহস্পতিবার রাবড়ির মন্তব্যও রেকর্ড করল ইডি।

আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন অর্থাৎ ২০০৪-০৯ সময়কালে গ্রুপ ডি পদে চাকরি দেওয়া হয় রেলের নানা ক্ষেত্রে। আর সেই চাকরি দিতে ‘মূল্য’ হিসেবে নাকি লালুর পরিবারের সদস্যদের জমি দিতে হত। এই অভিযোগেই মামলা রুজু করে সিবিআই। পরবর্তী সময়ে ইডি তল্লাশি চালিয়ে ১ কোটি নগদ টাকা উদ্ধার করে। সেই মামলাতেই এদিন হাজিরা দিতে হল রাবড়িকে।
প্রসঙ্গত, গত মাসে এই মামলায় জামিন পান লালু, লালু-পত্নী, তাঁদের কন্যা মিসা ভারতী-সহ বাকি অভিযুক্তরা। কিডনি প্রতিস্থাপনের তিন মাস পরে আদালতে হাজিরা দেন লালু।

Releated Posts

পিএমএলএ আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রীকে ২১ মে পর্যন্ত ইডি হেফাজত

কলকাতা, ১২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন অগ্নি নির্বাপন দফতরের মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুজিত বোসকে মঙ্গলবার…

ByByTaniya Chakraborty May 12, 2026

শ্রীলঙ্কার হেফাজতে আটক তামিলনাড়ুর মৎস্যজীবীদের মুক্তির দাবিতে বিজয়ের চিঠি জয়শঙ্করকে

চেন্নাই, ১২ মে (আইএএনএস): শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে আটক তামিলনাড়ুর ছয় মৎস্যজীবীর মুক্তি এবং বাজেয়াপ্ত মাছধরা নৌকা ফিরিয়ে আনার…

ByByTaniya Chakraborty May 12, 2026

ভারতের ক্ষুদ্র উদ্যোগগুলিকে শক্তিশালী বাণিজ্য দক্ষতা গড়ে তুলতে হবে: সিইএ নাগেশ্বরন

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস) : ভারতের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটাই নির্ভর করবে ক্ষুদ্র উদ্যোগগুলিকে কতটা অন্তর্ভুক্তিমূলকভাবে প্রযুক্তি গ্রহণ,…

ByByTaniya Chakraborty May 12, 2026

অসমে বিজেপির হ্যাটট্রিক ঐতিহাসিক মুহূর্ত : একনাথ শিন্ডে

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের টানা তৃতীয়বারের জয়কে “ঐতিহাসিক হ্যাটট্রিক” বলে উল্লেখ…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top