News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দিল্লি হাটে আগামীকাল কুইন আনারস কর্মশালার সূচনা করবেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী, জানালেন ত্রিপুরার কৃষি মন্ত্রী

দিল্লি হাটে আগামীকাল কুইন আনারস কর্মশালার সূচনা করবেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী, জানালেন ত্রিপুরার কৃষি মন্ত্রী

আগরতলা, ১৭ মে (হি. স.) : ত্রিপুরার কুইন আনারসকে দেশে জনপ্রিয় করে তোলার জন্য কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর হাত ধরে দিল্লি হাটে আগামীকাল কুইন আনারস কর্মশালার আয়োজন করা হয়েছে। ত্রিপুরার এই রসালো ফলটি দিল্লীর হাটে বিক্রয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কৃষি মন্ত্রী রতনলাল নাথ।

এদিন তিনি বলেন, ত্রিপুরায় কুইন ও কিউ দুই ধরণের আনারসের ফলন হয়। এর মধ্যে কুইন এতটাই সুস্বাদু আনারস যার চাহিদা রয়েছে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে। এই ফল দেশে একমাত্র ত্রিপুরাতে উৎপাদন বেশি। তাঁর দাবি, দেশে এই সুস্বাদু আনারসে চাহিদা অনেক। ত্রিপুরায় এই আনারসটি ফলন করে কৃষকরা আরও বেশি মূল্য পায় তার লক্ষ্যে দিল্লির হাটে আয়োজিত মেলায় কুইন আনারস বিক্রির উদ্বোধন করা হবে। আগামীকাল বিকেল সাড়ে পাঁচটায় কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর হাত ধরে সূচনা হবে আনারস কর্মশালা।

সাথে তিনি যোগ করেন, ইতিমধ্যে ত্রিপুরা থেকে আনারস এবং একটি প্রতিনিধি দল দিল্লি চলে গেছেন। কুইন আনারস দেশের মধ্যে জনপ্রিয় করে তোলার জন্য এবং পাশাপাশি ফলন বৃদ্ধি করতে প্রয়াস করা হচ্ছে বলে জানান তিনি।

Releated Posts

ওআইসির বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত অন্ধত্বের’ অভিযোগ ভারতের, সন্ত্রাসের শিকার ও অপরাধীর পার্থক্য করতে ব্যর্থ: বিপ্লব

রাষ্ট্রসঙ্ঘ, ৭ অক্টোবর (আইএএনএস): সন্ত্রাসের শিকার ও সন্ত্রাসের অপরাধীর মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে ইসলামিক সহযোগিতা…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

খোয়াইয়ে ৩৪০ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৪ লক্ষ টাকা

আগরতলা, ৭ অক্টোবর: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল অসম রাইফেলস ও কাস্টমসের যৌথ অভিযান। মঙ্গলবার, ৬ অক্টোবর…

ByByReshmi Debnath Oct 7, 2026

‘আগামী মাস থেকে সক্রিয় রাজনীতিতে থাকব না’, তিপ্রাসা চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি প্রদ্যোতের

আগরতলা, ৬ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনে তিপ্রা মথার সাফল্যের পর সামাজিক মাধ্যমে এসে একদিকে তিপ্রাসা চুক্তি দ্রুত বাস্তবায়নের…

ByByReshmi Debnath Oct 6, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ-র সাফল্য, গণদেবতা ও কর্মী-সমর্থকদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৬ অক্টোবর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের উল্লেখযোগ্য সাফল্যে রাজ্যের জনগণ এবং…

ByByReshmi Debnath Oct 6, 2026
Scroll to Top