News Flash

  • Home
  • প্রধান খবর
  • কালবৈশাখীর দাপটে পারদ নামল ৫ ডিগ্রি নীচে, আজও ঝড়-বৃষ্টির পূর্বাভাস
Image

কালবৈশাখীর দাপটে পারদ নামল ৫ ডিগ্রি নীচে, আজও ঝড়-বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১৬ মে (হি.স.) : সোমবার বিকেলের ঝড়ে লন্ডভন্ড হয়েছে কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জেলা। যার ফলে গরমের থেকে কিছুটা রেহাই মিলেছে। রাতে এসিও ছাড়তে হয়নি শহরবাসীকে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নীচে নেমেছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। আজও মহানগরীর আকাশ আংশিক মেঘলা থাকবে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৬ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

উল্লেখ্য, সোমবারই সুখবর দিয়েছিল হাওয়া অফিস। চলতি সপ্তাহের প্রতিদিনই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার থেকে শনিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, সোমবার বিকেলে কলকাতায় তিন মিনিট ধরে ঘণ্টায় ৮৪ কিলোমিটার বেগে ঝড় চলেছে। যার জেরে একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। কলকাতার আলিপুরে জেলাশাসকের দফতরে গাড়ির উপর গাছ উপড়ে পড়ে দুর্ঘটনা ঘটে। আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয় একজনকে। বিভিন্ন জেলাতেও প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে। এই দুর্যোগের জেরে পাঁচজন প্রাণও হারিয়েছেন বলে খবর।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top