জম্মু, ১৫ মে (হি.স.): ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের সময় জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে এক অনুপ্রবেশকারীকে আটক করল সেনাবাহিনী। ধৃতের নাম-মহম্মদ উসমান। সে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কোটলীর বাসিন্দা। সেনাবাহিনী জানিয়েছে, সোমবার ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল ওই সন্দেহভাজন। কেন সে ভারতে অনুপ্রবেশ করেছে তা জানার জন্য ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সেনাবাহিনী জানিয়েছেন, তরকুন্দি এলাকা থেকে অনুপ্রবেশের চেষ্টাকালে অনুপ্রবেশকারীকে আটক করা হয়। ধৃত অনুপ্রবেশকারীকে মহাম্মদ উসমান হিসাবে চিহ্নিত করা হয়েছে, তিনি কোটলি জেলার বাসিন্দা৷ সতর্ক সেনাবাহিনী অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিয়েছে।

